Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

মহাকাশে 'থ্যাঙ্কসগিভিং' পালন সুনীতাদের! স্মোকড টার্কি ছাড়া আর কী রয়েছে মেনুতে

কয়েকদিন আগেই একটি ছবি ভাইরাল হয়েছিল যাতে দেখা গেছিল, সুনীতারা পিৎজা খাচ্ছেন। সেটি ছাড়া রোস্ট চিকেন, স্ট্যু, শুকনো ফল, সবজি এবং কিছু ককটেলের যোগান রয়েছে স্পেস স্টেশনে।

মহাকাশে 'থ্যাঙ্কসগিভিং' পালন সুনীতাদের! স্মোকড টার্কি ছাড়া আর কী রয়েছে মেনুতে

সুনীতা উইলিয়ামস

শেষ আপডেট: 28 November 2024 16:24

দ্য ওয়াল ব্যুরো: ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে এখন সেখানেই আটকে রয়েছে সুনীতা উইলিয়ামসরা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তাঁদের ফিরিয়ে আনার কথা নাসার। তবে এর মাঝের এই সময়টা যে হতাশ হয়ে পড়েছেন তাঁরা, এমনটা একদমই নয়। বরং খানা-পিনা, মজা সবই হচ্ছে। সদ্য 'থ্যাঙ্কসগিভিং ডে' পালন করলেন সুনীতারা। খাবারের মেনু যা ছিল তা শুনে জিভে জল আসবে। 

কয়েকদিন আগেই একটি ছবি ভাইরাল হয়েছিল যাতে দেখা গেছিল, সুনীতারা পিৎজা খাচ্ছেন। সূত্রের খবর, পিৎজা ছাড়া রোস্ট চিকেন, স্ট্যু, শুকনো ফল, সবজি এবং কিছু ককটেলের যোগান রয়েছে স্পেস স্টেশনে। এবার 'থ্যাঙ্কসগিভিং ডে' পালন করতে গিয়ে তাঁরা খেলেন স্মোকড টার্কি, ম্যাসড পটেটো, ক্র্যানবেরী সস, বিনস সহ একাধিক খাবার। স্পেস স্টেশনে পৌঁছনোর পর থেকে টানা কাজ করে চলেছেন তাঁরা। এই সময়টায় একটু ব্রেক নিয়ে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন সুনীতা, ব্যারি বুচরা। 

সপ্তাহখানেক আগে সুনীতা এবং বুচের একটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ছবিতে সুনীতাদের দেখে দাবি করেছিলেন যে তাঁদের শরীর খারাপ। কারণ, তাঁদের অবিশ্বাস্য রকমের রোগা লাগছে। মহাকাশে যাওয়ার আগে বুচের যে ছবি দেখা গেছিল এখন তারও বদল ঘটেছে। তাই অনেকেই চিন্তিত হয়ে পড়েছিলেন। তবে সুনীতা পরে ভিডিও বার্তায় স্পষ্ট করেছিলেন, তাঁদের নিয়ে চিন্তা করার কিছুই হয়নি। তাঁরা একদম সুস্থ-স্বাভাবিক আছেন।

সুনীতাদের উদ্ধার করতে স্পেস স্টেশনে অন্য মহাকাশচারীরাও গেছেন। তাঁরাও সকলে সুস্থ আছেন বলেই খবর। প্রত্যেকে ডিএনএর-এর মতো ন্যানোনেটেরিয়ালগুলির গবেষণায় মনোনিবেশ করেছেন। সুনীতা এবং তাঁর সহকর্মী নভোচারী নিক হেগ কিবো ল্যাবরেটরি মডিউলের লাইফ সায়েন্স গ্লোভবক্স, প্রসেসিং এবং ইমেজিং মেসেঞ্জার আরএনএ নমুনায় কাজ করেছেন। এই গবেষণার লক্ষ্য হল, পৃথিবীতে উৎপাদিত ন্যানোনেটেরিয়ালের তুলনায় মহাকাশে তৈরি হওয়া ন্যানোনেটেরিয়ালের গুণমান মূল্যায়ন করা।


```