Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফ্ল্যাট থেকে উদ্ধার ভারত বংশোদ্ভূত এআই গবেষকের দেহ, 'হুম' লিখলেন ইলন মাস্ক

সানফ্রান্সিসকো পুলিশের তরফে ফোর্বসকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বুচানন স্ট্রিটের ফ্ল্যাট থেকে তাঁর দেহ পাওয়া যায় নভেম্বর ২৬-এ।

ফ্ল্যাট থেকে উদ্ধার ভারত বংশোদ্ভূত এআই গবেষকের দেহ, 'হুম' লিখলেন ইলন মাস্ক

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 14 December 2024 13:16

দ্য ওয়াল ব্যুরো: ফ্ল্যাট থেকে উদ্ধার হল ওপেন এআই-র গবেষকের দেহ। আত্মঘাতী হয়েছেন বলে জানাচ্ছে পুলিশ। সান ফ্রান্সিসকোর ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাঁকে। 

জানা গিয়েছে, ২০২০ সাল থেকে ২০২৪ অর্থাৎ চলতি বছরের অগস্ট পর্যন্ত ওপেন এআই-তে চাকরি করতেন ২৬ বছর বয়সী ওই গবেষক। পরে সংস্থার নামে অভিযোগ আনেন এবং সংস্থা ছাড়েন। সমস্ত তথ্য পাওয়া যায় সুচীর বালাজির লিঙ্কডইন প্রোফাইলে। 

সানফ্রান্সিসকো পুলিশের তরফে ফোর্বসকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বুচানন স্ট্রিটের ফ্ল্যাট থেকে তাঁর দেহ পাওয়া যায় নভেম্বর ২৬-এ। প্রাথমিক তদন্তে কোনওরকম অত্যাচার বা নির্যাতনের প্রমাণ মেলেনি।

তাঁর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইলন মাস্ক। ক্যাপশনে লেখেন 'হুম'। 

ওপেন এআই ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান মিলে ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন। তিন বছর পর মাস্ক এই কোম্পানি ছেড়ে এক্সএআই নামের আরেকটি কোম্পানি খোলে। যারা একে অপরের প্রতিদ্বন্দ্বী বর্তমানে। 

প্রসঙ্গত, অক্টোবরে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বালাজি জানিয়েছিলেন, কপিরাইট ল লঙ্ঘন করছে ওপেন এআই। মনে করা হচ্ছে, এরপরই তিনি সংস্থা ছাড়েন। 

তিনি একটি পোস্টে জানিয়েওছিলেন যে এআই ও কপিরাইট এই বিষয়টি নিয়ে তিনি খুব বেশি জানেন না, জানতেনও না। কিন্তু কাজ শুরু করার পর, কপিরাইট নিয়ে জানার পর তিনি বুঝতে পারেন এই এআই কোম্পানিগুলি ঠিক কীভাবে কপিরাইট ইস্যুতে কাজ করে। 

এসব ছাড়াও আরও কিছু অভিযোগও এনেছিলেন তিনি। তবে সেনিয়ে সংস্থার তরফে কোনও পদক্ষেপ করা হয়েছিল কি না তা জানা যায়নি। 

কিন্তু বালাজির মৃত্যুর পর অনেকেই কোম্পানির দিকে আঙুল তুলেছে। ইলন মাস্কের পোস্ট এবং ক্যাপশনও খানিকটা অর্থবহ, বলছেন অনেকে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।


```