Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'একদম বরদাস্ত নয়', লন্ডনে এস জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার নিন্দা জানাল ব্রিটেন

জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ব্রিটেন সতর্ক করে জানিয়েছে, এই ধরনের ভয় দেখানো বা হুমকি দেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না। লন্ডনের ওই ঘটনায় ইতিমধ্যে নিন্দা করেছে দিল্লিও।

'একদম বরদাস্ত নয়', লন্ডনে এস জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার নিন্দা জানাল ব্রিটেন

এস জয়শঙ্কর

শেষ আপডেট: 6 March 2025 21:06

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসের (Chatham House) আলোচনায় যোগ দিতে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ওই সময়ে চ্যাথাম হাউসের কাছেই রাস্তার উপরে খলিস্তানপন্থীরা পতাকা নিয়ে জড়ো হন। ভারতবিরোধী স্লোগানের পাশাপাশি ছেঁড়া হয় ভারতের জাতীয় পতাকাও। এবার সেই ঘটনার নিন্দা জানাল ব্রিটেন (Britain)।

জয়শঙ্করের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ব্রিটেন সতর্ক করে জানিয়েছে, এই ধরনের ভয় দেখানো বা হুমকি দেওয়ার চেষ্টা বরদাস্ত করা হবে না। লন্ডনের ওই ঘটনায় ইতিমধ্যে নিন্দা করেছে দিল্লিও।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিচ্ছিন্নতাবাদী এবং কট্টরপন্থীদের ওই দল উস্কানিমূলক কাজ করেছে। তাঁর কথায়, "আমরা গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা জানাচ্ছি। সঙ্গে এও আশা করব, সংশ্লিষ্ট দেশের সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা ঠিক ভাবে পালন করবে।" 

অন্যদিকে সে দেশের বিদেশ, কমনওয়েলথ এবং উন্নয়ন দফতর-এর এক মুখপাত্র জানান, "ভারতের বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের মাঝে চ্যাথাম হাউসের বাইরের ঘটনার আমরা কড়া নিন্দা করছি। ব্রিটেন শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে। তবে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে সরকারি অনুষ্ঠানে ব্যাঘাত করার চেষ্টা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।"

তিনি আরও জানান, "ঘটনায় পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে। ব্রিটেন সফরে আসা কূটনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় বদ্ধপরিকর।"


```