Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইজরায়েলে ইরানি হামলার আশঙ্কায় মার্কিন রণতরী, বিমান তৈরি, নেতানিয়াহুর পাশে বাইডেন

পরিস্থিতি ক্রমেই প্রত্যক্ষ যুদ্ধের দিকে গড়াচ্ছে

ইজরায়েলে ইরানি হামলার আশঙ্কায় মার্কিন রণতরী, বিমান তৈরি, নেতানিয়াহুর পাশে বাইডেন

ফাইল ছবি

শেষ আপডেট: 13 April 2024 10:55

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টার মধ্যে ইজরায়েলে হানাদারি শুরু করতে পারে ইরান। এই সম্ভাবনার কথা মাথায় রেখে ইজরায়েলের পাশ দাঁড়াতে মার্কিন রণতরী মোতায়েন করছে জো বাইডেন প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সময় শনিবার ভোররাত থেকে মার্কন নৌবাহিনী তার বহর সাজানোর কাজ শুরু করেছে। একইসঙ্গে মার্কিন বাহিনীর সদর দফতর পেন্টাগন ইরাক এবং সিরিয়ায় আকাশপথে নিরাপত্তাও জোরদার করছে। এই দুই এলাকায় ইরানের মদতে শতাধিকবার জঙ্গিবাহিনীর হামলা হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভারতের মতো আমেরিকা, জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড এবং রাশিয়া এই দুই দেশে বসবাসকারী নাগরিক এবং ভ্রমণার্থীদের সতর্ক করে দিয়েছে। আমেরিকার গোয়েন্দা সূত্রের খবর, ইরান প্রায় শখানেক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান খুব দ্রুত ইজরায়েলে হানাদারি চালাতে পারে। প্রথমে যে সময়ের কথা ভাবা হচ্ছিল, তার আগেই আক্রমণের আশঙ্কা প্রকাশ করেন বাইডেন।

প্রসঙ্গত, ইরানে ঘাঁটি গেড়ে থেকে লেবাননি জঙ্গিগোষ্ঠী হিজবুল্লা উত্তর ইজরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে দিয়েছে। টাইমস অফ ইজরায়েল এই সংবাদ দিয়ে লিখেছে, ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, প্রায় ৪০টি রকেট লেবাননের দিক থেকে ইজরায়েলের উত্তরাংশে ছোড়া হয়েছে। হিজবুল্লার ছোড়া দুটি বিস্ফোরক বোঝাই ড্রোনকে ঘায়েল করেছে ইজরায়েলি বাহিনী।

এই উত্তপ্ত পরিস্থিতি মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তাঁর সরকার ইজরায়েলের পাশে দাঁড়াবে। ইরানি হামলা হলে তার প্রত্যুত্তর দেবে মার্কিন বাহিনী। ইরানের সর্বময় কর্তা আয়াতুল্লা খামেইনিকে সাবধান করে তিনি বলেন, হামলার মতো কাজ করবেন না। আমরা ইজরায়েলকে সমর্থন করব। ইজরায়েলকে রক্ষা করতে আমরা পাশে থাকব। সুতরাং, ইরানের ইচ্ছাপূরণ হবে না। বাইডেনের এই ঘোষণার পরেই স্কাই নিউজকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান, আরব দুনিয়ার জলপথে মার্কন রণতরীকে সতর্ক করে দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন জায়গায় যুদ্ধকৌশলগত মোতায়েন করা চলছে।


```