Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অবশেষে গ্রেফতার করল সেনা-পুলিশ

ভারতীয় সনয় সকাল ৭ টা নাগাদ তাঁকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অবশেষে গ্রেফতার করল সেনা-পুলিশ

ইউন সুক-ইওল

শেষ আপডেট: 15 January 2025 08:33

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। ভারতীয় সনয় সকাল ৭ টা নাগাদ তাঁকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।

তাঁকে গ্রেফতার করা নিয়ে গত সপ্তাহে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের বাধায় ফিরে যেতে হয় সেনা ও পুলিশের যৌথ বাহিনীকে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টি মানব প্রাচীর তৈরি করে যৌথ বাহিনীকে আটকে দেয়। বুধবার তারা সফল হয়নি।  সংঘাত শুরু হয়ে যেতে পারে।

সিওলের একটি আদালত সম্প্রতি প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাঁর বিরুদ্ধে দেশে বেআইনিভাবে সামরিক আইন জারির অভিযোগে উঠেছে।

প্রেসিডেন্টকে গ্রেফতার করতে প্যালেস ঘিরে ফেলেছে পুলিশ ও সেনা

দেশ ব্যাপী বিক্ষোভের মুখে সেই আদেশ প্রত্যাহার করে নিলেও দক্ষিণ কোরিয়ার সংসদ রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচ বা অভিশংসত প্রস্তাব পাশ করিয়েছে। যার অর্থ রাষ্ট্রপতির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করা। শেষ পর্যন্ত ইউন সুক-ইওলকে গ্রেফতার করা সম্ভব হওয়ায় তিনিই হলেন দেশের প্রথম বরখাস্ত প্রেসিডেন্ট। পদত্যাগের দাবি উড়িয়ে তিনি ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন।

আইন অনুযায়ী প্রেসিডেন্ট রেজিমেন্ট আদালতের নির্দেশ মানতে বাধ্য ছিল না। প্রেসিডেন্টের আদেশই তাদের কাছে শেষ কথা ছিল। সেই কারণেই সেনা ও পুলিশের যৌথ বাহিনীকে তারা আটকে দেয়। গত এক সপ্তাহে পরিস্থিতির বদল ঘটে। চাপের মুখে ধরা দিতে রাজি হন প্রেসিডেন্ট।

তবে বুধবারও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট গোড়ায় বাধা দিয়েছে। ফলে সেনা পুলিশকে মই বেয়ে প্যালেসের ভিতর প্রবেশ করতে হয়। পাশাপাশি গ্রেফতারের চেষ্টার খবর ছড়িয়ে পড়তে তাঁর হাজার হাজার সমর্থক প্যালেসের বাইরে জড়ো হতে শুরু করে। তবে এবার সব বাঁধা উড়িয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ইতিহাসে এমন ঘটনা বিরল।


```