Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকায় জয়ী 'সামোসা ককাস', নাম দিয়েছিলেন মোদী 

সামোসা ককাসের কাহিনির সূত্রপাত ২০১৬ সালে।

আমেরিকায় জয়ী 'সামোসা ককাস', নাম দিয়েছিলেন মোদী 

আমেরিকার ভোটে জয়ী 'সামোসা ককাস'।

শেষ আপডেট: 7 November 2024 12:11

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ভোটে জয়ী 'সামোসা ককাস'। নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালের জুনে আমেরিকায় এক ভাষণে মোদী বলেছিলেন, আমেরিকায় কয়েক লক্ষ মানুষ রয়েছেন, যাঁদের শিকড় রয়েছে ভারতে। তাঁদের কয়েকজন মার্কিন আইনসভার সদস্যও। মার্কিন কংগ্রেস এখন 'সামোসা ককাসের' গন্ধে ভরপুর। আমি আশা করি, এই স্বাদ-গন্ধ আরও বেড়ে উঠুক এবং মার্কিন কংগ্রেসে ভারতের সব রান্নাঘরের বৈচিত্র্য ছড়িয়ে পড়ুক।

আমেরিকা ও ব্রিটেন সহ বিশ্বের বহু দেশেই এখন আইনসভায় প্রতিনিধিত্ব রয়েছে অনাবাসী ভারতীয়দের। এবারের ভোট ফলাফলেও তার অন্যথা হয়নি। ৬ জন ভারতীয়-আমেরিকান জনপ্রতিনিধিসভা বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এ নির্বাচিত হয়েছেন। গতবারের তুলনায় একজন সদস্য বাড়ল এবারে। যার মধ্যে উল্লেখযোগ্য হলেন সুহাস সুব্রহ্মণ্যম। পেশায় আইনজীবী সুহাস প্রথম ভারতীয়-আমেরিকান যিনি ভার্জিনিয়া থেকে বা গোটা পূর্ব উপকূল থেকে সদস্য হলেন।

তাঁর সঙ্গেই আরও পাঁচজন পুনর্নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন-অমি (অমরীশ বাহুবল) বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খান্না, প্রমীলা জয়পাল এবং শ্রী থানেদার। সামোসা ককাস নামে পরিচিত এই অনাবাসী ভারতীয়দের গোষ্ঠী ভারতীয়-আমেরিকানদের পক্ষে একটি জোরাল কণ্ঠস্বর।

সামোসা ককাসের কাহিনির সূত্রপাত ২০১৬ সালে। যেবার প্রথম কয়েকজন অনাবাসী ভারতীয় মার্কিন পার্লামেন্টে নির্বাচিত হন। তখন জনপ্রতিনিধিসভার সদস্য রাজা কৃষ্ণমূর্তি প্রথম এই ক্লাবের নাম দেন সামোসা ককাস। তাঁর এই নাম দেওয়ার কারণ ছিল যাতে মার্কিন কংগ্রেসে আরও বেশি করে দেশী রক্ত ঢুকতে পারে।


```