Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টায়ার ফেটে বিপত্তি! চলন্ত স্কুলবাসে ভয়াবহ আগুন, অধিকাংশ পড়ুয়ার মৃত্যু

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। 

টায়ার ফেটে বিপত্তি! চলন্ত স্কুলবাসে ভয়াবহ আগুন, অধিকাংশ পড়ুয়ার মৃত্যু

এই স্কুলবাসেই লাগে আগুন - ফাইল ছবি

শেষ আপডেট: 1 October 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: পড়ুয়াদের নিয়ে স্কুল ট্রিপে যাচ্ছিল বাস। রাস্তার মধ্যেই আচমকা ঘটে বিপত্তি। চলন্ত বাসে ধরে যায় আগুন। সেই সময়ে বাসে ছিল ৩৮ জন পড়ুয়া এবং ৬ জন শিক্ষক। মোট ৪৪ জনের মধ্যে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বাকিদের মধ্যে অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাঙ্ককে। 

স্থানীয় সূত্রে খবর, স্কুলবাসটি মধ্য উথাই থানি প্রদেশ থেকে আয়ুথায়ার দিকে যাচ্ছিল। তবে পথুম থানি প্রদেশ ক্রস করার পরই বাসটিতে আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির টায়ার ফেটে গেছিল। তারপরই তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ডিভাইডারে ধাক্কা মারে। এর ফলে সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। 

এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা পুলিশে খবর দিয়ে নিজেরাই উদ্ধারকাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে ১৬ জন পড়ুয়া এবং ৩ জন শিক্ষককে বের করে আনা সম্ভব হয়। তবে বাকিদের উদ্ধার করা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, তারা জ্বলন্ত বাসের মধ্যেই আটকে পড়ে সকলের মৃত্যু হয়েছে। 

দমকল এসে আগুন নেভাতে সফল হলেও দীর্ঘক্ষণ বাসটি তপ্ত ছিল। ফলে ভিতরে ঢুকে কাউকে বের করা সম্ভব হয়নি। এই কারণেই অনেকের মৃত্যু হয়েছে বলে ধারণা। আগুনে পুড়ে তো বটেই, প্রচণ্ড গরমে শ্বাসরোধ হয়েও পড়ুয়াদের অনেকে মারা গেছে বলে আশঙ্কা। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা এই ঘটনায় শোকপ্রকাশ করে নিহত এবং আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন। 


```