Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানে প্রার্থী সাবিরা প্রকাশ, ভোটের ময়দানে তিনিই প্রথম হিন্দু মহিলা

পাকিস্তানে এতদিন কোনও হিন্দু মহিলাকে নির্বাচনের ময়দানে দেখা যায়নি। স্বভাবতই সাবিরা প্রকাশ নামে এক তরুণীকে নিয়ে পাকিস্তানে জোর চর্চা শুরু হয়েছে। 

পাকিস্তানে প্রার্থী সাবিরা প্রকাশ, ভোটের ময়দানে তিনিই প্রথম হিন্দু মহিলা

শেষ আপডেট: 26 December 2023 10:36

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে দু’বার প্রধানমন্ত্রী হন প্রয়াত বেনজির ভুট্টো। প্রথমবার দেশ পরিচালনার ভার পান তিরিশ বছর আগে ১৯৯৩-এর অক্টোবরে। হিনা রব্বানী খারের মতো নারী দেশের বিদেশ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। পাক সংসদে মহিলা মুখের অভাব নেই। কিন্তু সে দেশে এতদিন কোনও হিন্দু মহিলাকে নির্বাচনের ময়দানে দেখা যায়নি। স্বভাবতই দেশের আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থী হওয়ায় সাবিরা প্রকাশ নামে এক তরুণীকে নিয়ে পাকিস্তানে জোর চর্চা শুরু হয়েছে। 

পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। ইতিমধ্যে মনোনয়নপত্র পেশ শুরু হয়েছে। পিকে-২৫ নম্বর আসনে মনোনয়নপত্র পেশ করেছেন সাবিরা। তিনি সে দেশের প্রধান রাজনৈতিক শক্তি পাকিস্তান পিপলস পার্টির হয়ে লড়াই করবেন। ওই দলেরই নেত্রী ছিলেন বেনজির। 

সাবিরা প্রকাশ পেশায় চিকিৎসক। এক বছর আগে এমবিবিএস শেষ করেছেন তিনি। তাঁর বাড়ি খাইবার পাখতুনোয়ার বুনের জেলায়। তাঁর বাবা ওম প্রকাশ সরকারি চিকিৎসক ছিলেন। তিনি ছাত্র জীবন থেকে পিপিপি’র সদস্য। বাবার দেখাদেখি মেয়েও চিকিৎসার পাশাপাশি রাজনীতিতে আগ্রহী। 

সাবিরা পাকিস্তানে নারীর অধিকার আন্দোলনেও এক পরিচিত মুখ। পিপিপি নেতৃত্ব দলের সঙ্গে সাবিরার পরিবারের দীর্ঘ সম্পর্ক এবং নারী আন্দোলনের সুবাদে পরিচিত মুখ হওয়ায় ওই তরুণীকে টিকিট দিয়েছে। তিনি পিপিপি’র বুনের জেলার মহিলা উইংয়ের সাধারণ সম্পাদকও। 

পাকিস্তানের প্রথমসারির সংবাদপত্র দ্য ডন’কে দেওয়া সাক্ষাৎকারে সাবিরা বলেছেন, বারাকে অনুসরণ করেই তাঁর রাজনীতিতে আসা। জাতীয় সংসদে গিয়ে তিনি নারীর অধিকার নিয়েই সরব হবেন। 

স্থানীয় ইউটিউবার ইমরান নোসাদ বলেছেন, সাবিরার মতো নারীর প্রার্থী হওয়া পাকিস্তানে খুব জরুরি ছিল। পিতৃতান্ত্রিকতার শিকল থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে দলমত নির্বিশেষে মানুষ সাবিরার পাশে থাকবেন। প্রসঙ্গত, পাকিস্তানে এবারই প্রথম মহিলাদের জন্য পাঁচ শতাংশ সাধারণ আসন সংরক্ষণ করা হয়েছে।


```