Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঋষির হাতে বিরাটের সই করা ব্যাট! দীপাবলির উপহার পৌঁছে দিলেন ভারতের বিদেশমন্ত্রী

উৎসবে সামিল হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে বিশেষ উপহার দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিশ্ব ক্রিকেটের তারকা বিরাট কোহলির সই করা ব্যাট দীপাবলির উপহার হিসেবে পেলেন ঋষি।

ঋষির হাতে বিরাটের সই করা ব্যাট! দীপাবলির উপহার পৌঁছে দিলেন ভারতের বিদেশমন্ত্রী

শেষ আপডেট: 13 November 2023 19:06

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলিতে আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। শুধু ভারত নয়, দেশের বাইরেও পালিত হচ্ছে এই উৎসব। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটেও ছিল উৎসবের মেজাজ। সেই উৎসবে সামিল হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে বিশেষ উপহার দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিশ্ব ক্রিকেটের তারকা বিরাট কোহলির সই করা ব্যাট দীপাবলির উপহার হিসেবে পেলেন ঋষি।

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের হাতেই এখন ব্রিটেনের দায়িত্ব। সাম্প্রতিককালে জি২০ সম্মেলনে যোগ দিতে সস্ত্রীক ভারতে এসেছিলেন তিনি। মন্দিরে ঘুরেছেন, পুজো দিয়েছেন ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। এমন নানা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ভারতের সঙ্গে ঋষির সম্পর্কের কথা সবাই জানেন। সেইসঙ্গে তাঁর ক্রিকেট প্রেমের কথাও অজানা নয়। প্রধানমন্ত্রীর বাসভবনেই ক্রিকেট ব্যাট হাতে দেখা গেছে ঋষিকে। এবার দীপাবলিতে ভারতের পক্ষ থেকে বিরাটের ব্যাট উপহার দেওয়া হল ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। বিরাট কোহলির সই করা ব্যাট উপহার পেয়ে তিনি যে খুশি তা জয়শঙ্করের পোস্ট করা ছবি থেকেই স্পষ্ট।

ভারতের বিদেশমন্ত্রী রবিবার স্ত্রী কিয়কোকে নিয়ে গিয়েছিলেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে। সেখানে ছিলেন ঋষি ও তাঁর স্ত্রী অক্ষতাও। সেই সাক্ষাতের কথা নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন জয়শঙ্কর। লেখেন, 'দীপাবলির দিন প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে ভারত ও ব্রিটেন দুই দেশই কাজ চালিয়ে যাচ্ছে।'

ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যে এখন ভাল তা বলার অবকাশ রাখে না। বর্তমানে সেই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঁচদিনের ব্রিটেন সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। সংবাদমাধ্যম সূত্রের খবর, ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি নিয়েও আলোচনা হতে পারে এই সফরকালে।

রবিবার দীপাবলির সন্ধ্যায় লন্ডনের মাটিতে পা দেন বিদেশমন্ত্রী। তারপরই স্ত্রীকে নিয়ে সোজা চলে যান ডাউনিং স্ট্রিটে। এছাড়াও রবিবার বিদেশমন্ত্রী লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরে যান। প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণও দেন।


```