Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেনে ফের রুশ ক্ষেপণাস্ত্র! সামি শহরে পালন হচ্ছিল 'পাম সানডে', হামলায় নিহত অন্তত ৩১

ইউক্রেনের সামি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩১ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বিশ্বের কাছে কড়া প্রতিক্রিয়ার আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনে ফের রুশ ক্ষেপণাস্ত্র! সামি শহরে পালন হচ্ছিল 'পাম সানডে', হামলায় নিহত অন্তত ৩১

ইউক্রেনে রুশ হামলা।

শেষ আপডেট: 13 April 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের সামি শহরে ফের আছড়ে পড়ল রাশিয়ার ক্ষেপণাস্ত্র! রবিবার স্থানীয় সময় সকাল সওয়া দশটা নাগাদ ঘটা এই হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন সরকার।

জানা গেছে, খ্রিস্টানদের পবিত্র সপ্তাহের প্রথম দিন 'পাম সানডে' উপলক্ষে বহু মানুষ সামি শহরের কেন্দ্রে জমায়েত হয়েছিলেন। সে সময়েই এই ভয়াবহ হামলা চালানো হয়।

Image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নিহতদের মধ্যে দু'জন শিশু রয়েছে। আহত হয়েছেন অন্তত ৮৪ জন। তিনি এই হামলাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে বলেন, 'বিশ্ব যেন এই হামলার প্রতি নীরব বা উদাসীন না থাকে। রাশিয়ার এই আগ্রাসনের নিন্দা হওয়া উচিত।'

জেলেনস্কি আরও বলেন, 'রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা যুদ্ধ বন্ধ করে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে।'

এই ঘটনায় রাশিয়ার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সামি শহরের কেন্দ্রস্থলে ধ্বংসস্তূপের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহাবশেষ ও ধোঁয়ার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, দমকলকর্মীরা ধোঁয়া ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

এই হামলা এমন এক সময় ঘটল, যখন আমেরিকা ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা চলছিল। কারণ তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে জোর দিচ্ছে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

গত শুক্রবারই ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেন্ট পিটার্সবার্গে চার ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন। আলোচনা শেষে ট্রাম্প জানান, 'কোনও পর্যায়ে গিয়ে হয় আপনাকে সিদ্ধান্ত নিতে হয়, না হয় চুপ করে থাকতে হয়।'

এর পরেই রবিবার ঘটে গেল বড় হামলা। জেলেনস্কি বলেন, 'কথাবার্তা কখনও ক্ষেপণাস্ত্র আর বোমা থামাতে পারেনি। রাশিয়ার সঙ্গে এমন আচরণই করা উচিত, যেমনটা একজন সন্ত্রাসীর সঙ্গে করা হয়।'

Image

রবিবারের এই হামলার পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, 'আজকের হামলা দেখিয়ে দিল, কেবল রাশিয়াই এই যুদ্ধ চালিয়ে যেতে চায়। মানুষের জীবন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রচেষ্টার কোনও মূল্য দেয় না তারা।'

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন গত ২৪ ঘণ্টায় দুটি রুশ জ্বালানি গুদামে হামলা চালিয়েছে। একইসঙ্গে তারা জানায়, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ইয়েলিজাভেতিভকা গ্রাম রুশ সেনারা দখল করেছে।

ইউক্রেন সরকার এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি, তবে গত কয়েক মাসে পূর্ব ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর ধীরে ধীরে অগ্রগতি লক্ষ্য করা গেছে। ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল দখলে রেখেছে রাশিয়া, যেগুলোর বেশিরভাগই দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে অবস্থিত।


```