Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কিয়েভে পর পর বিস্ফোরণ, খারকিভে উড়ল গ্যাস পাইপলাইন, রুশ আক্রমণে তছনছ ইউক্রেন

সাইরেনের শব্দ মিলিয়ে যেতেই প্রচণ্ড বিস্ফোরণে (Russia-Ukraine Conflict) কেঁপে উঠল রাজধানী কিয়েভ (Kyiv) । একবার নয় পরপর দু'বার (Explosion)। আগুনের লেলিহান শিখা ছুঁল আকাশ। কিয়েভের ভ্যাসিলকিভের কাছে প্রচণ্ড বিস্ফোরণে তছনছ হল গোটা এলাকা। এই ভ

কিয়েভে পর পর বিস্ফোরণ, খারকিভে উড়ল গ্যাস পাইপলাইন, রুশ আক্রমণে তছনছ ইউক্রেন

শেষ আপডেট: 27 February 2022 04:32

সাইরেনের শব্দ মিলিয়ে যেতেই প্রচণ্ড বিস্ফোরণে (Russia-Ukraine Conflict) কেঁপে উঠল রাজধানী কিয়েভ (Kyiv) । একবার নয় পরপর দু'বার (Explosion)। আগুনের লেলিহান শিখা ছুঁল আকাশ। কিয়েভের ভ্যাসিলকিভের কাছে প্রচণ্ড বিস্ফোরণে তছনছ হল গোটা এলাকা। এই ভ্যাসিলকিভ দক্ষিণ কিয়েভ থেকে ৩০ কিলোমিটার দূরত্বে রয়েছে। এখানেই সেনার বিমানঘাঁটি রয়েছে। তাছাড়া ভ্যাসিলকিভে প্রচুর ফুয়েল ট্যাঙ্কার রয়েছে। স্থানীয় প্রশাসন বলছে, এই ফুয়েল ট্যাঙ্কারগুলোই ছিল টার্গেট। গোটা শহরকে ছিন্নভিন্ন করার পরিকল্পনাই ছিল রুশ সেনার। অন্যদিকে রাতের অন্ধকারে খারকিভের গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনের তরফে জানানো হয়েছে, একদিকে বিস্ফোরণের কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ, অন্যদিকে গ্যাস লিক করে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষজনের বাড়িঘরে ঢুকে পড়ছে বিষাক্ত ধোঁয়া। রাসায়নিক মেশানো বাতাসেই শ্বাস নিচ্ছেন খারকিভবাসী। Russian forces blow up gas pipeline in Kharkiv কিয়েভের রাস্তায় এখন মুখোমুখি রাশিয়া ও ইউক্রেনের সেনাবাহিনী। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে বাড়িঘর, উঁচু বিল্ডিং। রাস্তায় রাস্তায় এখন শ্মশানের স্তব্ধতা। পোড়া ছাই আর কংক্রিটের ধ্বংসাবশেষ। শনিবার ভারতীয় সময় দুপুর ২টো নাগাদ কিয়েভে ঢুকে পড়ে রুশ বাহিনী। তার পর থেকেই শুরু হয়েছে হামলা। প্রাণ দিয়েও দেশকে বাঁচাতে মরিয়া হয়ে লড়ছেন ইউক্রেনের জওয়ানরা। আরও পড়ুন: Russia-Ukraine Crisis: ‘যুদ্ধ নয়, শান্তি চাই’, বায়ার্নের স্টেডিয়াম সেজে উঠল ইউক্রেনের পতাকার আদলে আগেই খবর পাওয়া গিয়েছিল, রাজধানীতে ঢোকার একটি নাকা পয়েন্ট ভ্যাসিলকিভে ইউক্রেনের জাতীয় পুলিশের ছদ্মবেশে পৌঁছে গিয়েছিল রাশিয়ার সেনা। সেখানে কর্তব্যরত ইউক্রেন সেনাদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। রাশিয়ার সেনার হাতে প্রাণ হারান নাকার দায়িত্বে থাকা ইউক্রেনের সেনা জওয়ানরা। এখন সেই পথ দিয়েই ঢুকছে রুশ বাহিনী। যুদ্ধ-ট্য়াঙ্কে ভরে গেছে কিয়েভের রাজপথ। পাল্টা প্রতিরোধের পাঁচিল গড়েছেন ইউক্রেনের জওয়ানরাও। Russian forces blow up gas pipeline in Kharkiv বৃহস্পতিবার থেকেই একের পর এক কিয়েভ-মুখী সেতু ও রাস্তা নষ্ট করতে শুরু করেছে ইউক্রেন সেনা। এই বাহিনীকে আটকাতে খেরসানে নিজের শরীরে মাইন বেঁধে হেনিচেস্ক সেতু উড়িয়ে দিয়ে রুশ সাঁজোয়া পল্টন রুখেছেন ইউক্রেনের নৌসেনার ব্যাটেলিয়ন ভিতালি স্কাকুন ভোলোদিমিরোভিচ। রুশ আগ্রাসনের তৃতীয় কেন্দ্র ইউক্রেনের থেকে ছিনিয়ে নেওয়া ক্রাইমিয়া উপদ্বীপ। সেখানে কৃষ্ণসাগরে আগে থেকেই মোতায়েন করা হয়েছে রুশ রণতরী। ক্রুজ মিসাইল তৈরি রেখেছে বাহিনী। দক্ষিণ থেকে ধেয়ে আসা রুশ বাহিনীর মূল লক্ষ্য হল, খেরসন প্রদেশ হয়ে কিয়েভের লাগাতার হামলা চালানো। আরও পড়ুন: যুদ্ধের দাপটের মাঝেই ইউক্রেনের শেলটারে জন্ম নিল একরত্তি মেয়ে! নাম তার ‘স্বাধীনতা’

```