Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না ভারত-চিন, ভেটো প্রয়োগ মস্কোর

রাশিয়া-ইউক্রেন সংঘাত (Russia-Ukraine Conflict) নিয়ে কার্যত একই সারিতে দাঁড়াল ভারত (India) ও চিন (China)। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পারিষদে (United Nations Security Council) রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না দুই দেশই। ভোটদান থেকে নিজেদের সরিয়ে রাখ

রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না ভারত-চিন, ভেটো প্রয়োগ মস্কোর

শেষ আপডেট: 26 February 2022 05:12

রাশিয়া-ইউক্রেন সংঘাত (Russia-Ukraine Conflict) নিয়ে কার্যত একই সারিতে দাঁড়াল ভারত (India) ও চিন (China)। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পারিষদে (United Nations Security Council) রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না দুই দেশই। ভোটদান থেকে নিজেদের সরিয়ে রাখল সংযুক্ত আরব আমিরশাহিও। ইউক্রেনে রুশ হামলা (Russia-Ukraine War) নিয়ে নিন্দার ঝড় বিশ্বজুড়ে। পশ্চিমী দেশগুলো রুশ হামলার প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পারিষদে সরব হয়েছে। যৌথভাবে রাশিয়ার আক্রমণের ধিক্কার জানিয়েছে আমেরিকা ও আলবেনিয়া। ইউক্রেন থেকে দ্রুত রুশ সেনা প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। কিন্তু রাশিয়া সেনা প্রত্যাহারে রাজি নয়। বরং নিরাপত্তা পারিষদে নিজেদের জোর খাটানোর চেষ্টা করছে। আরও পড়ুন: কিয়েভের আকাশে বারুদের গন্ধ, রাস্তায় রাস্তায় ঘুরছে যুদ্ধ-ট্যাঙ্ক, টহল দিচ্ছে রুশ সেনা Russia should abstain if UN votes on Ukraine, experts say – POLITICO শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পারিষদে এই প্রস্তাব উঠলে, তার সমর্থনে পোল্যান্ড, ইতালি, জার্মানি, এস্টোনিয়া, লাক্সেমবার্গ, নিউজিল্যান্ডের মতো ১১টি দেশ ভোট দেয়। প্রস্তাবের বিরোধিতা করে ভেটো প্রয়োগ (Veto Power) করে রাশিয়া। আর এদিকে নিজেদের নিরপেক্ষ রাখে ভারত ও চিন। দুই দেশই ভোটদানের প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে নেয়। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করার পর থেকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা পরিষদে কয়েক ডজন বার বৈঠক হয়েছে৷ কিন্তু নিরাপত্তা পারিষদ রাশিয়ার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারে নি কারণ রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই ভেটো-পাওয়ারের অংশীদার৷ এবারেও তারা সেই ক্ষমতাই প্রয়োগ করেছে। https://twitter.com/IndiaUNNewYork/status/1497350872019447815?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1497350872019447815%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.indianexpress.com%2Fgeneral-news%2Findia-abstains-on-unsc-resolution-that-deplores-russian-forces-aggression-against-ukraine-413666%2F রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ‘‘ইউক্রেনের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভারত খুবই উদ্বিগ্ন। হিংসা এবং শত্রুতার পথ থেকে সরে আসতে আবেদন করছি সকলকে। আক্রমণ প্রতিহত করতে হবে। মানুষের জীবন নিয়ে কোনও সমাধানে পৌঁছনো যায় না। কূটনৈতিক আলোচনার পথে আসতে হবে। যতক্ষণ না কূটনৈতিক আলোচনার পথে প্রশস্ত হবে ততক্ষণ এই সমস্যার স্থায়ী সমাধান হবে না। তাই এখন ভারত ভোটদান থেকে নিজেকে সরিয়ে নিয়েছে"। আরও পড়ুন: ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে প্রতিরক্ষায় সাহায্যের আশ্বাস, ঘণ্টাখানেক কথা বাইডেন-জেলেনস্কির

```