
শেষ আপডেট: 26 February 2022 06:16
নাড়িয়ে দিয়ে যাচ্ছে। ঘুপচি বাঙ্কারে ঠাসাঠাসি করে আতঙ্কের প্রহর গুনছেন ভারতীয় পড়ুয়ারা (Indian Students)। উদ্ধারের কাতর আবেদন জানিয়ে ভিডিও পোস্ট করেছেন কর্নাটকের বাসিন্দা দুই ছাত্রী।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) নিজের টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ভারতীয় ছাত্রছাত্রীরা বিপদে রয়েছে। দেশে ফেরার কাতর আর্জি জানাচ্ছে। যুদ্ধরত দুই দেশের রক্তচক্ষুর মধ্যে আটকে পড়েছে পড়ুয়ারা। পূর্ব ইউক্রেনে আরও অনেক ভারতীয়রা রয়েছেন যাঁরা দেশে ফিরতে পারছেন না।
https://twitter.com/RahulGandhi/status/1497417864155832320?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1497417864155832320%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fsend-help-asap-indian-students-sos-video-from-ukraine-amid-invasion-2790602
ব্যাঙ্গালোরের বাসিন্দা দুই পড়ুয়া সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দেশে ফিরে আসার আর্জি জানিয়েছেন ভারত সরকারকে। মেঘনা নামে এক ছাত্রীকে বলতে শোনা গেছে, রুশ সেনার ভয়ে ভারতীয় ছাত্রছাত্রীদের আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা এই বাঙ্কারেই কেটে গেছে। খাবার নেই, জল নেই, দমবন্ধ পরিস্থিতি। আলো-হাওয়ার অভাব বাঙ্কারগুলিতে। শ্বাস নিতেও সমস্যা হচ্ছে অনেকের। এখনও অবধি ভারতীয় কোনও বিমান এই এলাকায় এসে উদ্ধার কাজ শুরু করেনি। তাই দ্রুত উদ্ধারের আবেদন জানিয়ে ভিডিও পোস্ট করেছেন তাঁরা।
আরও পড়ুন: রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না ভারত-চিন, ভেটো প্রয়োগ মস্কোর
আকাশপথে লাগাতার বিমান আর ক্ষেপণাস্ত্র হানা দিয়ে চলেছে। ইউক্রেন (Ukraine Crisis) সেনার প্রতিরোধ ভেঙে কিয়েভের রাস্তায় ট্যাঙ্ক আর সাঁজোয়া গাড়ির বহর। রুশ সেনার ইউক্রেন অভিযানের প্রথম দু’দিনে এমনই দৃশ্য দেখা গিয়েছে কিয়েভে।
রুশ আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সাধারণ মানুষকেও হাতিয়ার তুলে নিতে বলা হচ্ছে। পশ্চিমী সংবাদমাধ্যমগুলি থেকে জানা যাচ্ছে, কিয়েভবাসী নিজেদের বাঁচাতে পেট্রোল বোমা তৈরি করে রেখেছে। রুশ সেনার হামলার জবাব দিতে প্রতিরক্ষার বন্দোবস্ত। কিয়েভের মেয়র বলেছেন, গতকালও কিয়েভে বোমা বর্ষণ হয়েছে। শহরের বাইরেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ইউক্রেনে আটকে পড়া ভারতীয় উদ্ধার করতে রওনা দিয়েছে এয়ার ইন্ডিয়ার তিনটি বিমান। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ভারতীয়দের ফিরিয়ে আনতে দুটি বিমান চালাবে এয়ার ইন্ডিয়া। টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, ভারতীয়দের সেই দেশ থেকে সরিয়ে আনার জন্য এয়ার ক্যারিয়ার হাঙ্গেরি এবং রোমানিয়ায় একটি করে মোট দুটি চার্টার ফ্লাইট চালাবে।
আরও পড়ুন: ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে প্রতিরক্ষায় সাহায্যের আশ্বাস, ঘণ্টাখানেক কথা বাইডেন-জেলেনস্কির