Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদীকে ৯ মে বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল রাশিয়া

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে পরাজিত করার বিজয় দিবসের ৮০ বছর পূর্তি হচ্ছে এবার।

মোদীকে ৯ মে বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাল রাশিয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি।

শেষ আপডেট: 9 April 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, দক্ষিণ এশীয় অঞ্চলে অশান্তির পরিবেশ, আমেরিকার শুল্কযুদ্ধের আবহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাল রাশিয়া। মস্কোয় আগামী ৯ মে-তে হতে চলা বিজয় দিবসের কুচকাওয়াজে মোদীকে হাজির থাকার আমন্ত্রণ জানানোর কথা স্বীকার করেছেন রাশিয়ার উপ বিদেশমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কো। প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে পরাজিত করার বিজয় দিবসের ৮০ বছর পূর্তি হচ্ছে এবার।

মস্কোর আশা, প্রধানমন্ত্রী মোদী এই আমন্ত্রণ গ্রহণ করবেন। কারণ এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া অত্যন্ত সম্মানজনক অনেক রাষ্ট্রনেতার কাছে। যদিও মোদীর যাওয়া, না-যাওয়ার বিষয়টি এখনও দুদেশের বৈদেশিক আলোচনার স্তরে রয়েছে। ৮০ বছর পূর্তি উপলক্ষে রাশিয়া মোদী ছাড়াও আরও বেশ কয়েকজন বন্ধু দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে।

উল্লেখ্য, মোদী শেষবার রাশিয়া সফরে গিয়েছিলেন ২০২৪ সালের জুলাইয়ে। সেবার মস্কো গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে আসার আমন্ত্রণ জানানো ছাড়াও বহু বিষয়ে তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল। পুতিন ভারতে আসার বিষয়ে সম্মতি জানালেও সেই দিনক্ষণ এখনও স্থির হয়নি।

মোদী ছাড়াও এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর একটি ইউনিট রেড স্কোয়ারের কুচকাওয়াজে অংশ নিতে পারে। তা নিয়েও কথা চালাচালি চলছে। রাশিয়ার ওই অনুষ্ঠানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও আমন্ত্রণ জানানো হতে পারে। যদি তা হয় এবং শি মস্কোয় যান, তাহলে সেখানেও আরেকবার মোদীর সঙ্গে তাঁর মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হবে।


```