Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাশিয়ার মিসাইল হানায় কাজাখস্তানের বিমান দুর্ঘটনা? অভিযোগ উঠতেই প্রতিক্রিয়া দিল মস্কো

মনে করা হচ্ছে, ওই বিমানকে দূর থেকে ইউক্রেনের ড্রোন ভেবে তাতে মিসাইল ছুড়েছিল রাশিয়া। সেই কারণেই তা ভেঙে পড়ে।

রাশিয়ার মিসাইল হানায় কাজাখস্তানের বিমান দুর্ঘটনা? অভিযোগ উঠতেই প্রতিক্রিয়া দিল মস্কো

দুর্ঘটনাগ্রস্ত বিমান - ফাইল ছবি

শেষ আপডেট: 26 December 2024 20:09

দ্য ওয়াল ব্যুরো: কাজাখস্তানে দুর্ঘটনাগ্রস্ত আজারবাইজান এয়ারলাইন্সের বিমানে রাশিয়ান মিসাইল হামলা করেছিল! এমনই দাবি করা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, ওই বিমানকে দূর থেকে ইউক্রেনের ড্রোন ভেবে তাতে মিসাইল ছুড়েছিল রাশিয়া। সেই কারণেই তা ভেঙে পড়ে। এই ইস্যুতে অবশেষে মুখ খুলল ক্রেমলিন। কী বলল তাঁরা?

আজারবাইজান প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। কাজাখস্তান প্রশাসনও আলাদাভাবে ঘটনার তদন্ত করছে। এই পরিস্থিতির মধ্যে হঠাৎ রাশিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিল বিমানটি। সত্যিই কি মিসাইল হামলা করেছিল পুতিন বাহিনী, সেই উত্তর মিলল। 

রাশিয়ার তরফে জানানো হয়েছে, বিমান দুর্ঘটনার তদন্ত চলছে তাই আগে থেকে যেন কেউ কিছু কল্পনা না করে ফেলেন। কেউ কেউ এখনই বিষয়টি নিয়ে নানারকম দাবি করছেন, সেগুলি ঠিক নয়। এক কথায়, তাঁদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। 

বিমানটিতে ৩৭ জন আজারবাইজানের, ১৬ জন রাশিয়ার, ৬ জন কাজাখস্তানের এবং ৩ জন কিরগিস্তানের বাসিন্দা ছিলেন। আকতাউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি আকাশের মাঝপথেই ক্রমশ নীচের দিকে নামতে শুরু করছিল এবং তাতে আগুন লেগে যায়। প্রাথমিক ধারণা, কুয়াশার কারণে হয়তো পাইলট দিকভ্রষ্ট হয়েছিলেন। যার ফলে তিনি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

অনেকে এও মনে করেছেন পাখির ঝাঁকের সঙ্গে কোনওভাবে ধাক্কা লেগেছিল বিমানটির। তাতেই কোনও যান্ত্রিক ত্রুটি তৈরি হয়। এছাড়া বিমানের ইঞ্জিনেও কোনও সমস্যা থাকতে পারে যা এড়িয়ে যাওয়া হয়েছিল। যদিও এর একটি দাবিরও অকাট্য কোনও প্রমাণ এখনও মেলেনি। 


```