Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পান্নুন খুনের ছক, মার্কিন দাবি নস্যাৎ করে ভারতের পাশে রাশিয়া, ভোটে অস্থিরতা তৈরি চেষ্টা

ওয়াশিংটন কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি।

পান্নুন খুনের ছক, মার্কিন দাবি নস্যাৎ করে ভারতের পাশে রাশিয়া, ভোটে অস্থিরতা তৈরি চেষ্টা

ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

শেষ আপডেট: 9 May 2024 11:27

দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে ভারতীয় গুপ্তচর বাহিনীর খুনের ছকের মার্কিন দাবি নস্যাৎ করল রাশিয়া। ভোটের সময় ভারতে অস্থিরতা তৈরি করাই আমেরিকার লক্ষ্য বলে দাবি করেছে রুশ বিদেশমন্ত্রক। রুশ বিদেশমন্ত্রক বলেছে, এই ইস্যুতে কোনও প্রমাণ দেখাতে পারেনি আমেরিকা।

রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা প্রতিদিনের মতো সাংবাদিক সম্মেলনে বলেন, যে তথ্য পাওয়া গিয়েছে তাতে বলা যায় ওয়াশিংটন কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি। পান্নুনকে খুনের ছক কষা হয়েছিল আর তার পিছনে ভারতীয় নাগরিকের হাত ছিল এমন প্রমাণ আমেরিকার হাতেই নেই।

সুতরাং, এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে প্রমাণাভাবে অনুমান নির্ভরতা বিশ্বাসযোগ্য হতে পারে না। আমেরিকা ভারতের মানসিকতা না বুঝেই সেদেশের মানুষের প্রতি অসম্মান করেছে বলে তাঁর মত। আসলে ভারতে সংসদীয় নির্বাচন সুষ্ঠুভাবে করা যাতে কঠিন হয়ে পড়ে, তার চেষ্টা করছে আমেরিকা।

তিনি আরও বলেন, আমরা দেখেছি ধারাবাহিকভাবে আমেরিকা ভারত ও অন্যান্য দেশের বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ তুলেছে। এইসব অভিযোগের কোনও ভিত্তি নেই। ভারত নাকি ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করছে, এমন সব আজগুবি অভিযোগ তোলা হয়েছে। আসলে ওরা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও পরম্পরা এবং জাতীয় চরিত্র সম্পর্কে ওয়াকিবহাল নয়।

রুশ মুখপাত্র মারিয়া আরও বলেন, এতে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে আমেরিকা। মারিয়ার কথায়, আমি নিশ্চিত এগুলো হল আধুনিক উপনিবেশবাদী মানসিকতা। এই মানসিকতার জন্ম ঔপনিবেশিক যুগে, দাস ব্যবসার যুগে এবং সাম্রাজ্যবাদী যুগে।

উল্লেখ্য, এর আগে মার্কিন একটি সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে খবর বেরিয়েছিল যে, ভারতের গুপ্তচর সংস্থা খলিস্তানি জঙ্গি পান্নুনকে খুনের ছক কষেছিল। যদিও ভারত সেই অভিযোগ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছিল।


```