Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্বরাষ্ট্রমন্ত্রীকে সরালেন সুনক, মন্ত্রিসভায় আনলেন সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরনকে

তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি লন্ডনে ফিলিস্তিনিদের মিছিল নিয়ে পুলিশের নীরবতার সমালোচনা করেন। একই সঙ্গে ইজরায়েলপন্থী মিছিলের কয়েকজন গ্রেফতার করে লন্ডন পুলিশ। 

স্বরাষ্ট্রমন্ত্রীকে সরালেন সুনক, মন্ত্রিসভায় আনলেন সাবেক প্রধানমন্ত্রী ক্যামেরনকে

শেষ আপডেট: 13 November 2023 18:39

দ্য ওয়াল ব্যুরো: মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন ঘটাচ্ছেন ঋষি সুনক। তার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার সকালে প্রথমে বরখাস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি লন্ডনে ফিলিস্তিনিদের মিছিল নিয়ে পুলিশের নীরবতার সমালোচনা করেন। একই সঙ্গে ইজরায়েলপন্থী মিছিলের কয়েকজন গ্রেফতার করে লন্ডন পুলিশ। 

একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় বংশোদভূত সুয়েলা প্রধানমন্ত্রী সুনকের পরামর্শ উপেক্ষা করে মুখ খোলেন। সুনক নিজেও ভারতীয় বংশোদভূত। পুলিশ ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল বলে মন্তব্য করেছিলেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। এর জেরে বিরোধীদের পাশাপাশি শাসক দলের পক্ষ থেকেও ব্র্যাভারম্যানকে সরিয়ে দেওয়ার দাবি ওঠে। 

এদিকে, সুনক মন্ত্রিসভায় বিদেশমন্ত্রী করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। কনজারভেটিভ পার্টির এই নেতা ২০১০ থেকে টানা ছয় বছর প্রধানমন্ত্রী ছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার পর ক্যামেরন এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রী আমাকে চেয়েছিলেন। আমি সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করেছি। সুনকের মন্ত্রিসভায় বিদেশমন্ত্রী ছিলেন জেমস ক্লেভারলি। তিনি হয়েছেন ব্রিটেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি সূত্রের খবর, সুনক আরও কয়েকজন মন্ত্রীকে সরাতে পারেন।


```