জেলেনস্কির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কও মন্দ নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মোদী গোড়া থেকে তৎপর। একাধিকবার দুই নেতার ফোনে কথা হয়েছে। একাধিক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়েছে।
.jpeg.webp)
মোদী-পুতিন বৈঠকে ক্ষোভ
শেষ আপডেট: 8 September 2025 10:40
দ্য ওয়াল ব্যুরো: মাস দুই আগে হোয়াইট হাউসের বৈঠক থেকে একপ্রকাল ঘাড়ধাক্কা গিয়ে বের করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। লাঞ্চ খাওয়ানো দূরে থাক, চা’ও খাওয়াননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। রাতারাতি সে সব ভুলে ফের সেই হোয়াইট হাউসেই ট্রাম্পের সঙ্গে বৈঠক, তার আগে দীর্ঘ করমর্দন করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। এবার মার্কিন শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে রীতিমতো হাততালি দিলেন জেলেনস্কি (Zelenesky)।
এবিসি নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেন প্রেসিডেন্ট এমনকী ভারতের উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্তকেও দু-হাত তুলে সমর্থন করেছেন। বলেছেন, যারাই রাশিয়ার থেকে সস্তায় খনিজ তেল কিনছে তাদের উপর চড়া হারে শুল্ক চাপানোর সিদ্ধান্ত সঠিক। বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন।
জেলেনস্কির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্কও মন্দ নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মোদী গোড়া থেকে তৎপর। একাধিকবার দুই নেতার ফোনে কথা হয়েছে। একাধিক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়েছে। তারপরও ইউক্রেন প্রেসিডেন্টের ভারত নিয়ে মন্তব্য অনেকেই বিস্মিত করেছে। তবে কূটনৈতিক মহল মনে করছে, জেলেনস্কি এখন ট্রাম্পের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছেন। মার্কিন প্রেসিডেন্টকে খুশি করা তাঁর কৌশল।
মার্কিন টেলিভিশনটি ইউক্রেন প্রেসিডেন্টের সাক্ষাৎকারটি নিয়েছে চিনে সদ্য সমাপ্ত এসসিও (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন) সম্মেলনের প্রেক্ষিতে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ বৈঠক হয়। আলোচনা শুরুর আগে-পরে দু’জনের অন্তরঙ্গ সম্পর্কের বার্তাবাহী কিছু ছবি দু -দেশেরই পররাষ্ট্রমন্ত্রক প্রকাশ করে।
বৈঠকের শুরুতে এক ফ্রেমে পুতিন, মোদী এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি গোটা বিশ্বে ভাইরাল হয়েছে। এই বোঝাপড়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ভুক্ত ও ইউরোপিয় ইউনিয়নের দেশগুলি যথেষ্ট উদ্বিগ্ন। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই বৈঠক নিয়ে এতটাই বিচলিত হয়ে পড়েন যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত বন্ধুদের বিষয়টিকে সামনে আনতে বাধ্য হন। দাবি করেন, ভারত-মার্কিন সম্পর্ক বেলাইন হয়নি।
মোদী-পুতিন বৈঠকের পর অনেকেই মনে করছেন শুল্ক ছাড়াও ভারতীয় পণ্যের উপর আমেরিকার ২৫ শতাংশ জরিমানা আরোপের সিদ্ধান্ত তাদেরই বিরুদ্ধে যেতে পারে। জরিমানা ঘোষণার পরও ভারত জানিয়ে দিয়েছে তারা রাশিয়ার থেকে জ্বালানি কিনবে। এই ব্যাপারে কোনও তৃতীয় দেশের (পড়ুন আমেরিকা) হস্তক্ষেপ মানবে না। এই প্রেক্ষাপটেই জেলেনস্কিকে জিজ্ঞাসা করা হয়েছিল ট্রাম্পের সিদ্ধান্তটি সঠিক। ইউক্রেন প্রেসিডেন্টের জবাব, একশো ভাগ ঠিক।
গতমাসেই আলাস্কায় আবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রুশ রাষ্ট্রপতি ভ্লাগিমির পুতিনের বহুচর্চিত বৈঠকটি হয়েছে। সেই বৈঠক নিয়ে প্রশ্নের জবাবে ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, আমার পরম সৌভাগ্য যে আমি সেখানে ছিলাম না।