Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

এই ভারতীয় তরুণীর খোঁজ দিতে পারলে ১০০০০ ডলার পুরস্কার, ঘোষণা গোয়েন্দা সংস্থার

১৯৯৪ সালে ময়ুশির জন্ম হয় ভারতে। তার পর তিনি স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় পড়াশুনার জন্য গিয়েছিলেন। নিউইয়র্ক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশুনা করছিলেন তিনি।

এই ভারতীয় তরুণীর খোঁজ দিতে পারলে ১০০০০ ডলার পুরস্কার, ঘোষণা গোয়েন্দা সংস্থার

শেষ আপডেট: 22 December 2023 15:32

দ্য ওয়াল ব্যুরো: চার বছর আগে আমেরিকার নিউ জার্সি শহর থেকে নিঁখোজ হয়ে গিয়েছিলেন এক ভারতীয় তরুণী। এবার তাঁর নাম মোস্ট ওয়ান্টেড পারসন তালিকায় রেখে পুরস্কার ঘোষণা করল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

এফবিআইয়ের ওয়েবসাইটের মোস্ট ওয়ান্টেড সেকশনের নিঁখোজ বা অপহরণের আওতায় রাখা হয়েছে ময়ুশি ভগত নামে ওই তরুণীর নাম। ২০১৯ সালের ১৯ এপ্রিল নিউ জার্সি শহর থেকে নিঁখোজ হয়ে যান তিনি। তখন তাঁর পরনে ছিল একটা রঙচঙে পাজামা ও কালো টি শার্ট। তার পর ১ মে তাঁর পরিবার স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানায়। 

এফবিআই জানিয়েছেন, ময়ুশি ভগতের খোঁজ দিতে পারলে নগদ ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ চার বছর ধরেও ওই তরুণীকে খোঁজার চেষ্টা করে সফল হয়নি এফবিআই। তাই এবার সাধারণের সাহায্য চাইছে জার্সি সিটি পুলিশ ও এফবিআই নিউইয়র্ক ফিল্ড অফিস। 
গত বছর জুলাই মাসে এফবিআই ময়ুশি ভগতের নাম মোস্ট ওয়ান্টেড পার্সনের তালিকায় রেখেছিল। যাতে সাধারণ মানুষের থেকে কোনও সন্ধানসূত্র পাওয়া যায়। এবার পুরস্কারও ঘোষণা করা হল।

১৯৯৪ সালে ময়ুশির জন্ম হয় ভারতে। তার পর তিনি স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় পড়াশুনার জন্য গিয়েছিলেন। নিউইয়র্ক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পড়াশুনা করছিলেন তিনি।

এফবিআই এক বিবৃতি জানিয়েছেন, ওই ভারতীয় তরুণী ইংরেজি, হিন্দি ও উর্দুতে কথা বলতে পারেন। নিউ জার্সির সাউথ প্লেনফিল্ডে তাঁর বন্ধু রয়েছেন। 
ময়ুশির উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। চুল কালো, বাদামি চোখ। ২০১৬ সালে তিনি স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। তার তিন বছরের মধ্যেই ঘটে যায় এই ঘটনা। তিনি নিঁখোজ না তাঁকে অপহরণ করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।


```