Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৮০০০ মাইল দীর্ঘ পথে ফের রামমন্দির রথযাত্রা! ৬০ দিনে পথে পড়বে ৮৫১ টি মন্দির

আরও এক রাম মন্দির রথযাত্রা শুরু হতে চলেছে।

৮০০০ মাইল দীর্ঘ পথে ফের রামমন্দির রথযাত্রা! ৬০ দিনে পথে পড়বে ৮৫১ টি মন্দির

শেষ আপডেট: 22 March 2024 16:22

দ্য ওয়াল ব্যুরো: ১৯৯০ সালে রাম মন্দির স্থাপনের দাবি নিয়ে রথযাত্রা করেছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি। এরপর কেটে গিয়েছে ৩৪ বছর। অবশেষে রাজনীতির লড়াই থেকে আইনি জট কাটিয়ে ২০২৪-এর ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে। এবার আরও এক রাম মন্দির রথযাত্রা শুরু হতে চলেছে। তবে ভারতে নয়, আগামী ২৫ মার্চ থেকে আমেরিকার শিকাগো শহর থেকে শুরু হচ্ছে এই যাত্রা। মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রথম হিন্দু সম্প্রদায় এই ধরনের কোনও যাত্রার আয়োজন করতে চলেছে।

আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপিএ) নেতৃত্বে রাম মন্দির রথযাত্রা শুরু হবে। এই যাত্রাটি ৮,০০০ মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করবে। ৬০ দিনে পথে পড়বে ৪৮ টি রাজ্যের ৮৫১ মন্দির।  ভিএইচপিএ জানিয়েছে, একটি টয়োটা সিয়েনা ভ্যানের উপরে তৈরি করা হয়েছে এই রথ। যেখানে থাকবে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি। অযোধ্যার রাম মন্দির থেকে বিশেষ প্রসাদ এবং প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ব্যবহার হওয়া কলসও নিয়ে যাওয়া হবে।

কানাডাতেও যাবে এই যাত্রা। সেখানকার রথযাত্রার পরিচালনা করবে কানাডার বিশ্ব হিন্দু পরিষদ। এই যাত্রার পথে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮৫১টি মন্দির এবং কানাডার প্রায় ১৫০টি মন্দির। সংশ্লিষ্ট সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ মিত্তল জানিয়েছেন, “রাম মন্দিরের উদ্বোধনের ফলে সারা বিশ্বের ১৫০ কোটিরও বেশি হিন্দু খুশি হয়েছেন। হিন্দু ধর্ম সম্পর্কে সচেতন ও ধারণা দেওয়াই এই পদযাত্রার উদ্দেশ্য। ২৫ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে দেশব্যাপী রথযাত্রা শুরু হবে। ৮০০০ মাইলেরও বেশি ভ্রমণ করবে এই যাত্রা।”

 আয়োজকরা জানিয়েছেন, চলতি বছরের হনুমান জয়ন্তীতে এই যাত্রা শেষ হবে। ইলিনয় প্রদেশের সুগার গ্রোভ হবে শেষ গন্তব্য। বড় হিন্দু মন্দিরগুলির সঙ্গে ছোট ছোট মন্দিরগুলিতেও এই অনুষ্ঠানের উদযাপন করবেন আয়োজকরা। গত জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকার অনেক হিন্দু মন্দির অংশ নিয়েছিল। সেই সমস্ত মন্দিরে এই রথযাত্রা যাবে। রাম মন্দিরের উদ্বোধনে অংশ নেওয়ায় তাদের বিশেষ শংসাপত্র দেওয়া হবে।


```