Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ৮ ভারতীয়কে মুক্তি দিল কাতার, দেশে ফিরলেন প্রাক্তন নৌসেনা কর্তারা

গত বছর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিল কাতার আদালত। ভারত সরকারের  অনুরোধেই প্রথমে মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ, আর তারপর আটজনকে সম্পূর্ণ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কাতার ।

 মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ৮ ভারতীয়কে মুক্তি দিল কাতার, দেশে ফিরলেন প্রাক্তন নৌসেনা কর্তারা

শেষ আপডেট: 12 February 2024 09:15

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসারকে মুক্তি দিল কাতার। গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিল কাতার আদালত। ভারত সরকারের  অনুরোধেই প্রথমে মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ, আর তারপর আটজনকে সম্পূর্ণ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কাতার । যা মোদী সরকারের কূটনীতির বড় জয় বলেই মনে করা হচ্ছে।

 আটজন প্রাক্তন নৌসেনা কর্তার মধ্যে সাতজন কাতারের একটি বেসরকারি সংস্থায় কাজ করতে গিয়েছিলেন। ইতিমধ্যেই তাঁরা দেশে ফিরে এসেছেন। একজনের এখনও ফেরা বাকি। সোমবার ভোরে এদেশের বিদেশ মন্ত্রকের তরফে এমনই বিবৃতিতে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বিবৃতিতে বলা হয়েছে, “কাতারে আটক আট ভারতীয় নাগরিক, যারা দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন, তাঁদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আটজনের মধ্যে সাতজন দেশে ফিরে এসেছেন। আমরা ভারতীয়দের মুক্তি দেওয়া ও তাঁদের দেশে ফেরার অনুমতির সিদ্ধান্তের প্রশংসা করছি।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ অগাস্ট কাতারের গুপ্তচর সংস্থা স্টেট সিকিওরিটি ব্যুরো ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা অফিসারকে গ্রেফতার করে। কাতারের সশস্ত্রবাহিনীকে প্রশিক্ষণ প্রদানকারী দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস সংস্থায় কর্মরত ছিলেন সাত প্রাক্তন নৌসেনা। কাতারের তরফে সরকারিভাবে গ্রেফতারি নিয়ে কিছু জানানো না হলেও ওই ৮ জন অফিসারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। কাতারের উন্নত সাবমেরিনগুলির বিষয়ে তাঁরা ইজরায়েলকে তথ্য পাচার করেন বলে অভিযোগ। 

গত বছর ২৬ অক্টোবর ধৃত ৮ ভারতীয়কে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় কাতারের আদালত। আদালতের এই নির্দেশ আসার পর 'স্তম্ভিত' হয়ে যায় দিল্লি। মৃত্যুদণ্ডের স্থগিতাদেশের জন্য অভিযুক্তদের পরিবার ভারত সরকারের কাছে আবেদন জানায়। এরপর কাতারের প্রশাসনের সঙ্গে কথা বলে মোদী সরকার। সেই আবেদনের ভিত্তিতে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কারাদণ্ডের নির্দেশ দেয় কাতার আদালত। এরপর রবিবার জানা যায়, প্রাক্তন সেনা কর্তাদের জেলের সাজাও ভোগ করতে হচ্ছে না। মুক্তির পেয়েছেন তাঁরা।


```