Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেন যুদ্ধ থামাতে মঙ্গলে ট্রাম্প-পুতিন কথা, আশাবাদী গোটা বিশ্ব

জাপোরিৎঝিয়া পরমাণু কেন্দ্রের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়েও আলোচনা হতে পারে।

ইউক্রেন যুদ্ধ থামাতে মঙ্গলে ট্রাম্প-পুতিন কথা, আশাবাদী গোটা বিশ্ব

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন।

শেষ আপডেট: 18 March 2025 10:47

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বহু প্রতীক্ষিত তথা সবথেকে গুরুত্বপূর্ণ বৈঠকটি হতে চলেছে মঙ্গলবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি এদিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন। এই আলোচনায় রাশিয়ার দাবিমতো বেশ কিছু শর্ত ইউক্রেন যাতে মেনে নেয় সে ব্যাপারে সচেষ্ট হবেন ট্রাম্প। কথাবার্তায় গুরুত্ব পেতে চলেছে কুরস্ক সহ বেশ অধিকৃত এলাকা ইউক্রেন ছেড়ে দেবে এবং যুদ্ধবন্দি প্রত্যর্পণ। এছাড়াও মূল দাবি, ইউরোপের সর্ববৃহৎ জাপোরিৎঝিয়া পরমাণু কেন্দ্রের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়েও আলোচনা হতে পারে।

সাংবাদিকদের ট্রাম্প জানিয়েছেন, যদি যুদ্ধ থামানো চায়, আমরা তাই চাই। হতে পারে আমরা যুদ্ধ থামাতে পারব, হতে পারে ব্যর্থ হব। কিন্তু আমার ধারণা, এই আলোচনায় একটা বড় ধরনের সুযোগ আসবে। আমি মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলব। এ সপ্তাহের মধ্যেই অনেক কাজ সেরে ফেলতে হবে।

উল্লেখ্য, ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যাতে পুতিন মেনে নেন, সে ব্যাপারে বহু চেষ্টাচরিত্র চালাচ্ছে আমেরিকা। ইউক্রেনের যুদ্ধক্লান্ত প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি গত সপ্তাহেই এই প্রস্তাবে সায় দিয়েছেন। কারণ, রাশিয়া ধীরে ধীরে এই যুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ইউক্রেনের দখল করে রাখা কুরস্ক এলাকা পুনর্দখলে প্রায় সক্ষম হয়েছে রুশ বাহিনী।

ট্রাম্প সাংবাদিকদের জানান, পুতিনের সঙ্গে আলোচনায় ভূখণ্ড দিয়ে কথা হবে...পরমাণু কেন্দ্র নিয়ে কথা হবে। আমরা আগেও এনিয়ে প্রাথমিক কথা বলে রেখেছি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভও ট্রাম্প-পুতিনের কথা হবে বলে নিশ্চিত করলেও তাতে কী কী বিষয় উঠে আসবে, তা নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন। এর আগেই পুতিন কথা বলার আগ্রহ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত মারফত বার্তা পাঠিয়েছিলেন। আমেরিকারও বেশ কয়েকজন মন্ত্রী ও সরকারি কর্তা আলোচনার বিষয়ে আশাপ্রকাশ করলেও রাশিয়ার শর্তাবলি পথের কাঁটা বলে মন্তব্য করেন।


```