Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিনাপয়সায় সন্তানের জন্ম দেওয়া নাকি নাগরিকত্বের লোভ, কানাডা যেতে কেন মরিয়া ভারতীয় মহিলারা

কানাডার হাসপাতালগুলির প্রসূতি ওয়ার্ড ভারতীয় মহিলায় একেবারে পরিপূর্ণ।

বিনাপয়সায় সন্তানের জন্ম দেওয়া নাকি নাগরিকত্বের লোভ, কানাডা যেতে কেন মরিয়া ভারতীয় মহিলারা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 November 2024 14:14

দ্য ওয়াল ব্যুরো: সময় যত গড়াচ্ছে কানাডার হাসপাতালগুলির প্রসূতি ওয়ার্ডে ভারতীয় মহিলাদের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সম্প্রতি এমন খবর সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কানাডার সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক নিয়ে দড়ি টানাটানি চলছেই। এমন আবহে একটি ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে।

ভিডিওটি পোস্ট করেছেন কানাডারই এক বাসিন্দা। তাঁর দাবি, কানাডার হাসপাতালগুলির প্রসূতি ওয়ার্ড ভারতীয় মহিলায় একেবারে পরিপূর্ণ। তাঁরা বিনামূল্যে সন্তান প্রসব করতে এবং সন্তানকে নাগরিকত্ব দেওয়ার লোভেই নাকি সে দেশে উড়ে যান।

এখানেই থেমে থাকেননি তিনি। ওই ব্যক্তির আরও অভিযোগ, গর্ভবতী ভারতীয় মহিলারা বিনামূল্যে সন্তান প্রসবের জন্য সেখানে যায় এবং কানাডার মানুষের ট্যাক্সের পয়সায় সন্তানের জন্ম দেন। সন্তান প্রসবের পর তাঁরা ভারতে ফিরে গেলেও সমস্যা অন্য জায়গায়। তিনি জোর দিয়ে বলেন, এই সন্তানরাই নাগরিকত্বের দাবি নিয়ে ফের কানাডায় ফিরবেআগামীতে নিজের কানাডিয়ান নাগরিকত্বের জোরে তাঁর বাবা-মা, ভাই-বোন সহ সমস্ত আত্মীয়দের নিয়ে এ দেশে ভিড় জমাবে

এখানেই শেষ নয়, অন্য আরেকটি পোস্টে কানাডার বাসিন্দা দাবি করেছেন, ভারতীয়দের সংখ্যা বেশি হলেও শুধুমাত্র ভারতীয়রাই যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য এমনটা করছে তা নয়। কিন্তু এতে কানাডার মানুষরা সমস্যার মুখে পড়ছেন।

তবে কানাডার বাসিন্দার অভিযোগ অস্বীকার করে সোশ্যাল মিডিয়ায় একজন জানিয়েছেন, কানাডিয়ানদের দেওয়া ট্যাক্স হাসপাতালের যাবতীয় খরচ বহনের জন্য একেবারেই যথেষ্ট নয়। কোনও বিদেশি যদি নিজের পকেটের টাকা খরচ করে হাসপাতালে সন্তানের জন্ম দেন তাতে লাভ হয় হাসপাতালগুলির পাশাপাশি সন্তান জন্মের আগে থেকে কমপক্ষে ৬ মাস সেখানে থাকতে হয়। সে সময় তাঁরা নির্দিষ্ট ট্যাক্স দিয়েই সে দেশে থাকেন।

সত্যিই কি কানাডায় ভারতীয়দের প্রসব করার হার বাড়ছে? তথ্য বলছে, ভারতীয়রা মাত্রাতিরিক্তভাবে কখনওই কানাডায় জন্মগ্রহণ করে পর্যটকের সংখ্যা বাড়াচ্ছে না। যদি ব্রিটিশ কলাম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী হিসাবে ভারতীয়রা এমন করত তাহলে তা কানাডার জন্যই খারাপ হত। কিন্তু কোভিডের আগে এবং পরে ধীরে ধীরে বাইরের দেশ থেকে আসা নাগরিকদের ভিড় বেড়েছে এবং পাল্লা দিয়ে বেড়েছে সন্তান জন্ম দেওয়ার গ্রাফটিও।

কানাডার জাস্টিন ট্রুডো প্রশাসন ওয়ার্ক পারমিট ও অভিবাসন নীতিতে বড় বদল এনেছে। যে কারণে সকলকে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় পড়ুয়াদের। রেকর্ড সংখ্যক অভিবাসী আসায় দিন দিন আবাসন সংকট তীব্র হচ্ছে কানাডায়। এর জেরে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে সম্প্রতি বিধিনিষেধ আরোপ করেছে কানাডা সরকার।


```