Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

লাহোরে জঙ্গিগুরু লস্কর প্রধানের মুক্তির দাবিতে সভা, নেতৃত্বে হাফিজ-পুত্র তালহা সইদ

মিছিলে অসংখ্য ভারত বিরোধী স্লোগান লেখা ছিল এবং পাক সেনাবাহিনীকে সমর্থনবার্তা দেওয়া হয়েছে। দলের প্রেসিডেন্ট খালিদ মাসুদ সিন্ধু ভাষণে বলেন, সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করলে আমরাও চুপ করে বসে থাকব না। কাশ্মীরকে পাকিস্তানের প্রাণ বলে উল্লেখ করে ভারতের দখল করে রাখা অঞ্চলে স্বাধীনতায় সমর্থন দেওয়ার ডাক দেন তিনি।

লাহোরে জঙ্গিগুরু লস্কর প্রধানের মুক্তির দাবিতে সভা, নেতৃত্বে হাফিজ-পুত্র তালহা সইদ

লস্কর-ই-তোইবার প্রধান হাফিজ সইদের পোষ্য সংগঠন পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (PMML)

শেষ আপডেট: 6 May 2025 12:37

দ্য ওয়াল ব্যুরো: একদিকে কূটনৈতিক যুদ্ধে পাকিস্তান জঙ্গিযোগের কথা অস্বীকার করে চলেছে। তখন সেই দেশেরই লাহোর শহরের বুকে শাহবাজ শরিফ সরকারের নাকের ডগায় জনসমাবেশ করল লস্কর-ই-তোইবার প্রধান হাফিজ সইদের পোষ্য সংগঠন। পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (PMML) হল আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার (JuD) রাজনৈতিক ছদ্ম গোষ্ঠী। আর এই জামাত-উদ-দাওয়ার মূল মালিক হল মুম্বই হামলার চক্রী হাফিজ সইদ। যে এখনও বহাল তবিয়তে পাকিস্তানি সেনা-পুলিশ ও চর সংস্থার প্রত্যক্ষ নজরদারিতে লাহোরেই ডেরা বেঁধে রয়েছে।

মারকাজি মুসলিম লিগ এই জনসভায় অবিলম্বে ‘জেলবন্দি’ (পাকিস্তানের দাবি) হাফিজ সইদের মুক্তির দাবি জানায়। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে কূটনৈতিক চাল চালার কয়েক ঘণ্টা আগে লস্কর জঙ্গি নেতার মুক্তির দাবিতে এই জনসভায় ভারত বিরোধী নানান অভিযোগ তোলা হয়।

পহলগাম জঙ্গি হানার পরে পিএমএমএল পাকিস্তানে বেশ কয়েকটি সভা করেছে। বিশেষ করে এই জঙ্গি হানার পর থেকেই অতি সক্রিয় হয়ে উঠেছে দল। কিষাণ মিছিলের নামে জঙ্গিদের এই ছদ্ম সংগঠন লাহোরে ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল শেষে সভা করে। এই মিছিল ও সভার নেতৃত্বে ছিল পিএমএমএলের ভাইস প্রেসিডেন্ট, লস্কর প্রধান হাফিজ সইদের ছেলে হাফিজ তালহা সইদ।

লাহোরের মল রোড থেকে ট্রাক্টর ও মোটর সাইকেলে চড়ে সমর্থকরা মিছিল শুরু করে। এই জায়গায় জমায়েতের ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পুলিশের নাকের ডগায় মিছিল হয়। কারণ পাক পাঞ্জাবের মারিয়ম নওয়াজ সরকার এই সমাবেশের সুবিধা করে দিয়েছিল।

মিছিলে অসংখ্য ভারত বিরোধী স্লোগান লেখা ছিল এবং পাক সেনাবাহিনীকে সমর্থনবার্তা দেওয়া হয়েছে। দলের প্রেসিডেন্ট খালিদ মাসুদ সিন্ধু ভাষণে বলেন, সিন্ধু জলচুক্তি লঙ্ঘন করলে আমরাও চুপ করে বসে থাকব না। কাশ্মীরকে পাকিস্তানের প্রাণ বলে উল্লেখ করে ভারতের দখল করে রাখা অঞ্চলে স্বাধীনতায় সমর্থন দেওয়ার ডাক দেন তিনি।


```