Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ইজরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, হ্যামিল্টন হল কব্জা বিক্ষোভকারীদের

প্যালেস্তাইনপন্থী পড়ুয়াদের বিক্ষোভে রণক্ষেত্র কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিক্ষোভকারীদের।

ইজরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, হ্যামিল্টন হল কব্জা বিক্ষোভকারীদের

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ।

শেষ আপডেট: 1 May 2024 09:53

দ্য ওয়াল ব্যুরো: ‘প্যালেস্তাইনকে মুক্ত করো‘, মুখে মুখে একটাই স্লোগান। প্ল্যাকার্ড হাতে বাঁধভাঙা বন্যার জলের মতো বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ছেন বিক্ষোভকারীরা। দখল হয়ে গেছে প্রাচীন হ্যামিল্টন হল। বিশ্ববিদ্যালয়ের কাচের জানলা, দরজায় সাঁটা হচ্ছে পোস্টার। আন্দোলনকারীদের মুখে যুদ্ধ-বিরোধী স্লোগান। দাবি একটাই— গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে।

প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধের রেশ ছড়িয়েছে আমেরিকাতে। গত কয়েকদিন ধরে ইজরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় চত্বর। গাজায় যুদ্ধ বন্ধ করার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন প্যালেস্তাইনি পড়ুয়ারা। বস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, টেম্পের অ্যারিজ়োনা স্টেট ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ও সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের থামাতে গিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধও হয়েছে। গত ১০ দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০০ জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এবার বিক্ষোভ শুরু হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে।

ইজরায়েলি সেনার গুলিতে গাজায় প্রাণ হারিয়েছে বছর পাঁচেকের এক শিশুকন্যা। নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। এই খবর প্রকাশ্যে আসার পরেই বিক্ষোভ শুরু হয়েছে আমেরিকার নানা প্রান্তে। প্যালেস্তাইনপন্থীদের দাবি, ইজরায়েল-গাজা যুদ্ধ বন্ধ করতে হস্তক্ষেপ করুক আমেরিকা। গাজায় নির্বিচারে মানুষ হত্যা বন্ধ হোক।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হলের দখল নিয়েছে বিক্ষোভকারী পড়ুয়ারা। রাত থেকেই চলছে অবস্থান। ১৯৭২ সালেও যুদ্ধ-বিরোধী আন্দোলন হয়েছিল এই হলে। আন্দোলন হয়েছিল ১৯৮৫ সালেও। রাজনীতির সঙ্গে বহুদিনের সম্পর্ক হ্যামিল্টন হলের।

সংবাদমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, হলের ভিতরে, দরজার সামনে আসবাবপত্র রেখে ব্যারিকে়ড তৈরি করা হচ্ছে। মূল ফটকের বাইরে অবস্থানে বসেছেন পড়ুয়ারা। দরজা আটকে রাখা হয়েছে। হলের জানলা থেকে টাঙিয়ে দেওয়া হচ্ছে প্যালেস্টাইনের পতাকা। আর হলের বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে সাদা কাপড়।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনুশে শফিক আন্দোলনরত পড়ুয়াদের স্বেচ্ছায় হ্যামিল্টন হল খালি করে দেওয়ার আর্জি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন চলুক। এভাবে হিংসা ছড়ানোর কারণে ইহুদি পড়ুয়া ও বিশ্ববিদ্যালয় কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।


```