Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতালিতে পৌঁছলেন মোদী, জি৭ বৈঠকে আসা রাষ্ট্রনেতাদের 'নমস্তে' করছেন সে দেশের প্রধানমন্ত্রী

তাঁর কথায়, বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে তিনি মুখিয়ে আছেন। 

ইতালিতে পৌঁছলেন মোদী, জি৭ বৈঠকে আসা রাষ্ট্রনেতাদের 'নমস্তে' করছেন সে দেশের প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী, হাতজোড় করে স্বাগত জানাচ্ছেন জর্জিয়া মেলোনি

শেষ আপডেট: 14 June 2024 08:59

দ্য ওয়াল ব্যুরো: জি৭ বৈঠকে যোগ দিতে শুক্রবার ইতালিতে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। ইতালিতে পৌঁছনোর আগে মোদী নিজেই জানিয়েছিলেন যে, আবারও প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফর যে জি৭ বৈঠকের জন্য ইতালিতে হচ্ছে, এই বিষয়টিতে তিনি খুশি। তাঁর কথায়, বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে তিনি মুখিয়ে আছেন। 

জি৭ বৈঠকের জন্য মূলত ইতালি গেলেও নরেন্দ্র মোদী আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন সেদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। পাশাপাশি তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে পোপের সঙ্গেও। তবে ইতালিতে মোদী পৌঁছনোর পরই অন্য একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, অন্যান্য দেশের রাষ্ট্রনেতা যারা জি৭ বৈঠকে যোগ দিতে এসেছেন তাঁদের ভারতীয় রীতিতে হাতজোড় করে স্বাগত জানাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী। বিষয়টিকে অনেকেই বলছেন 'মোদী ম্যাজিক'। 

১৩ জুন থেকে জি৭ বৈঠক শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথমদিনের বৈঠকে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী ইম্যানুয়েল ম্যাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছলেন। 

স্বভাবতই এই সফরে তাঁকে নিয়ে বাড়তি কৌতূহল, উৎসাহ থাকবে সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের মধ্যে। তবে সব কিছু ছাপিয়ে যেতে পারে ভারত ও কানাডার প্রধানমন্ত্রীদের মুখোমুখি হওয়ার ঘটনা। কারণ কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক বিরোধ গত বছরের মাঝামাঝি সময় থেকেই তীব্র হয়েছে। খলিস্তানপন্থী হরদীপ সিং গুজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারতকে দায়ী করেছে কানাডা। তা নিয়েই যত বিতর্ক।


```