Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

জি-২০ সম্মেলনে একান্তে মোদী-বাইডেন, ছবি পোস্ট করলেন প্রধানমন্ত্রী

বিনামূল্যে রেশন-সহ দেশের বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জি-২০ সম্মেলনে একান্তে মোদী-বাইডেন, ছবি পোস্ট করলেন প্রধানমন্ত্রী

একান্তে মোদী ও বাইডেন।

শেষ আপডেট: 18 November 2024 22:49

দ্য ওয়াল ব্যুরো: রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হচ্ছে এবারের জি-২০ সম্মেলন। সোমবার সেখানে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

সম্মেলনে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সেখানে একান্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলতে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী মোদীকে।

এদিন রাতে মোদী নিজের এক্স হ্যান্ডেলে ওই ছবি পোস্ট করে লিখেছেন,  'আপনার সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের।' 

বিশ্বব্যাপী আর্থিক সংকট মোকাবিলা করা এবং অর্থনৈতিকভাবে নিজেদের সমৃদ্ধ করতে  ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে ১৯৯৯ সালে একটি আন্তর্জাতিক ফোরাম গঠিত হয়। ফি-বারই এই সম্মেলনে বিশ্বের অর্থনীতি, আর্থিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন এবং অন্য গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা হয়। সেখানে ভারতের দারিদ্র মোচন নিয়ে বক্তব্য রাখেন মোদী। বিনামূল্যে রেশন-সহ দেশের বিভিন্ন সরকারি প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

গত বছর ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত হয়েছিল এই জি-২০ সম্মেলন। এসেছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা।

এদিন মোদী ব্রাজিলে পৌঁছানোর পর সেদেশের বসবাসকারী ভারতীয়রা ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২০১৯ এবং ২০২১ সালে মোদী ব্রাজিলে গিয়েছিলেন। এটি তাঁর তৃতীয় ব্রাজিল সফর। 


```