Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'হ্যালো ফ্রম মেলোডি টিম'! জি৭ বৈঠকের মাঝে মোদী-মেলোনির ছোট্ট বার্তা

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

'হ্যালো ফ্রম মেলোডি টিম'! জি৭ বৈঠকের মাঝে মোদী-মেলোনির ছোট্ট বার্তা

নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনি

শেষ আপডেট: 15 June 2024 15:26

দ্য ওয়াল ব্যুরো: ইতালিতে শুরু হয়েছে জি৭ বৈঠক। দেশের তাবড় রাষ্ট্রনেতারা সেখানে উপস্থিত হয়েছে। শুক্রবারই সে দেশে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ইতিমধ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দুই রাষ্ট্রনেতা মিলে বিশ্ববাসীকে জানাচ্ছেন, 'হ্যালো'। 

গত বছর দুবাইয়ে নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনির সাক্ষাতের পরই এই 'মেলোডি' শব্দটি চর্চায় রয়েছে। 'সিওপি২৮ ক্লাইমেট সামিট'-এ মোদীর সঙ্গে ছবি তুলে তার ক্যাপশনে 'মেলোডি' লিখেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। তারপর থেকেই এই দুই রাষ্ট্রনেতার দেখা হলে এই নামেই ডাকা হয় তাঁদের। ইতালির জি৭ সামিটও তার ব্যতিক্রম হল না। ভারতের প্রধানমন্ত্রী পৌঁছনোর পরই তাঁর সঙ্গে ছবি তুলে মেলোনি লিখলেন, ''হ্যালো ফ্রম মেলোডি টিম।'' এর আগে একাধিকবার মোদীকে নিজের ভাল বন্ধু বলেছেন জর্জিয়া মেলোনি। এই ছবিকেই রিটুইট করে আবার মোদী বলেছেন, ভারত-ইতালি বন্ধুত্ব যেন আরও দৃঢ় হয়। 

জি৭ বৈঠকে গিয়ে ইতিমধ্যে নরেন্দ্র মোদী আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে। এই বৈঠক সম্পর্কে মোদী বলেন, ''ভারত এবং ইতালির বন্ধুত্ব যাতে ভবিষ্যতে আরও মজবুত হয়, তা নিয়ে কথা হয়েছে। প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা ছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছিল আমরা। আশা করছি, আগামী দিনে দুই দেশ একসঙ্গে আরও অনেকটা পথ এগোবে।''

 

প্রসঙ্গত, ইতালিতে নরেন্দ্র মোদী পৌঁছনোর পরই অন্য একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, অন্যান্য দেশের রাষ্ট্রনেতা যারা জি৭ বৈঠকে যোগ দিতে এসেছেন তাঁদের ভারতীয় রীতিতে হাতজোড় করে স্বাগত জানাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী। বিষয়টিকে অনেকেই বলেছেন 'মোদী ম্যাজিক'। ১৩ জুন থেকে জি৭ বৈঠক শুরু হয়েছে। প্রথম দিনের বৈঠকে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী ইম্যানুয়েল ম্যাক্রঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। শুক্রবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছন। 


```