Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিশ্বে শান্তি ফেরাতে হিন্দু ধর্মই ভরসা : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে সম্প্রতি শুরু হয়েছে তৃতীয় বিশ্ব হিন্দু কংগ্রেসের মহাসভা। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভগবতও।

বিশ্বে শান্তি ফেরাতে হিন্দু ধর্মই ভরসা : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 25 November 2023 09:49

দ্য ওয়াল ব্যুরো:হিন্দু জীবন মূল্যবোধের মাধ্যমেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে’—শুক্রবার এমনই কথা শোনা গেল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের গলায়। তাঁর দাবি, অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে হিন্দুদের মূল্যবোধের যে গুরুত্ব, তার ওপর জোর দিতে হবে। হিন্দুধর্মের যে অহিংসা, সত্য, সহিষ্ণুতা এবং সম্প্রীতির নীতি রয়েছে, সেখান থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য বিশ্বকে আহ্বান জানান তিনি

থাইল্যান্ডে সম্প্রতি শুরু হয়েছে তৃতীয় বিশ্ব হিন্দু কংগ্রেসের মহাসভা। সেখানে আয়োজক দেশের প্রধানমন্ত্রী হিসাবে ওই অধিবেশনে অংশ নেওয়ার কথা ছিল স্রেথা থাভিসিনের। কিন্তু কিছু কারণবশত তিনি সেখানে যোগ দিতে পারেননি। এর পরিবর্তে ওই অধিবেশনে নিজের বার্তা ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়েছেন থাই প্রধানমন্ত্রী

সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাধক মাতা অমৃতানন্দময়ী, ভারত সেবাশ্রম সংঘের স্বামী পূর্ণাত্মানন্দ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক মোহন ভগবত, বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দে-সহ আরও অনেকে। তাঁরা প্রদীপ জ্বালিয়ে করেন আনুষ্ঠানিকভাবে এই সভার সূচনা করেন

বিশ্ব হিন্দু কংগ্রেসের এই মহাসভায় ৬১টি দেশের প্রায় ২,৫০০ প্রতিনিধির জমায়েত হয়েছে। যাঁরা শিক্ষা, অর্থনীতি, শিক্ষাবিদ, গবেষণা ও উন্নয়ন, মিডিয়া এবং রাজনীতিতে উল্লেখযোগ্য সাফল্যের জন্য স্বীকৃত। এছাড়াও ওই অধিবেশনে প্রায় ২৫টি দেশের সাংসদ এবং মন্ত্রীরা প্রতিনিধিত্ব করেন।


```