Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টিকটকে ফাঁস ঘনিষ্ঠ মুহূর্ত, অ্যাকাউন্ট ডিলিট পাক ইনফ্লুয়েন্সারের, নেপথ্যে নাকি 'অন্য গল্প'

মঙ্গলবারই পাকিস্তানের টিকটক তারকা মিনাহিল মালিক নিজের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন।

টিকটকে ফাঁস ঘনিষ্ঠ মুহূর্ত, অ্যাকাউন্ট ডিলিট পাক ইনফ্লুয়েন্সারের, নেপথ্যে নাকি 'অন্য গল্প'

ইমশা রেহমান ও মিনাহিল মালিক

শেষ আপডেট: 13 November 2024 15:06

দ্য ওয়াল ব্যুরো: টিকটকে ভিডিও বানানো নেশা! তথ্য কিছু থাক না থাক যা হোক করে নিজেকে ভাইরাল করলেই কেল্লাফতে। আর সেই মারণ নেশার ফাঁদে পড়ে চরম সর্বনাশ হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। 

এমনকি জনপ্রিয় হওয়ার নেশায় প্রেমিকের সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তও সামনে আনতে বাকি রাখছে না। যার জেরে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হলেও নিজেদের অ্যাকাউন্ট এবার মুছে দেওয়ার পথে হাঁটছেন অনেকেই। 

মঙ্গলবারই পাকিস্তানের টিকটক তারকা মিনাহিল মালিক নিজের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই একই পথে হাঁটলেন আরেক খ্যাতনামা টিকটকার। তিনি ইমশা রেহমান। গতকালই মিনহাইল এমন সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, ‘এটা আমার জন্য সহজ ছিল না, কিন্তু আমি শেষ। বিদায় জানানো কঠিন। হিংসা নয়, ভালবাসা ছড়িয়ে দিন। আমি চলে যাচ্ছি। আমি তোমায় মিস করব। তোমাকে ভালোবাসি। সাবধানে থেকো।’
 
জানা গিয়েছে, টিকটকে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপরেই টিকিটক থেকে বিদায় নেন মিনাহিল মালিক। বুধবার ইমশারাও একই যুক্তি দেখান। ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল হতেই তাঁদের এমন সিদ্ধান্ত।

শুধু টিকটক নয়, ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। এরপর সোশ্যাল মিডিয়ায় চরম নিন্দার শিকার হন ইমশা।

তবে আসল গল্প অন্য জায়গায়। নেটিজেনদের অভিযোগ, এটা শুধুমাত্র নিজেদের প্রোমোশন ছাড়া কিছুই না। মিনাহিল নিজের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার কথা জোর গলায় বললেও তিনি আদপে তা করেননি। যেদিন তিনি টিকটককে বিদায় জানিয়েছিলেন তার এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তাঁর অ্যাকাউন্টে আরও একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে মনের আনন্দে নাচছেন তিনি। পুরো বিষয়টা নিয়ে নতুন চিন্তায় পড়েছে মানুষ।


```