Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বিস্ফোরণে কাঁপছে পাকিস্তান, লাহোর, করাচি, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি সহ ৯ শহরে হামলা, দাবি

Pakistan Drone Attack: লাহোরের পর এবার করাচিতে বিস্ফোরণ। অপারেশন সিঁদুরের পরদিন বৃহস্পতিবার সকালে লাহোর কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণে।

বিস্ফোরণে কাঁপছে পাকিস্তান, লাহোর, করাচি, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি সহ ৯ শহরে হামলা, দাবি

করাচিতে বিস্ফোরণ।

শেষ আপডেট: 8 May 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: লাহোরের পর এবার করাচিতে বিস্ফোরণ।পাকিস্তান সেনাবাহিনীর দাবি দেশের মোট ৯টি শহরের উপর ১২টি হেরন ড্রোন হামলা (Pakistan Drone Attack) হয়েছে। দেশের ডিডি আইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ জানিয়েছেন, লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, চকওয়াল, আট্টক. বাহাওয়ালপুর, মিঞাওয়ালি, ছোড় ও করাচিতে ড্রোন হামলা (Pakistan Drone Attack) হয়েছে। সেনার দাবি, কয়েকটি ড্রোন হামলা ব্যর্থ করা হলেও ৯টি বিস্ফোরণ হয়েছে।

অপারেশন সিঁদুরের পরদিন বৃহস্পতিবার সকালে লাহোর (Lahore) কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণে। তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের বিস্ফোরণ হয় বন্দর শহর করাচির (Karachi) শরাফি গোঠের কাছে। এদিন সকালে লাহোরের ওয়ালটন এলাকার সামরিক ঘাঁটির কাছে পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। তারপরেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দেওয়া হয় এবং দেশের তিনটি বিমানবন্দর বন্ধ করে দেয় প্রশাসন।

পাকিস্তানের (Pakistan) মধ্যে সবথেকে বড় শহর হল করাচি (Karachi)। শুধু তাই নয়, দেশের অন্যতম বাণিজ্যিক-ব্যবসায়িক রাজধানী বলে গুরুত্ব পেয়ে থাকে। পাকিস্তানের সামনা টিভি জানিয়েছে, বিস্ফোরণগুলি হয়েছে শহরের শরাফি গোঠ এলাকায়। নিরাপত্তা বাহিনী ওই জায়গা থেক কিছু ধাতব টুকরো উদ্ধার করেছে। বিস্ফোরণের ব্যাপকতা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ, উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলেছে।

আহমেদ শরিফ ভারতের বিরুদ্ধে অভিযোগ তুললেও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান এখন মিথ্যা তথ্য প্রচারের চেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্য ভারত বিরোধী জনমত গড়ে তোলা। এটা এক ধরনের অসত্য প্রচারের যুদ্ধ। এসব করে অপারেশন সিঁদুরের জবাব দেওয়ার যুক্তিপূর্ণ রাস্তা খুঁজে বেড়াচ্ছে পাক সেনাবাহিনী। কারণ, প্রকৃত সত্য হচ্ছে, পাকিস্তান যে হেরন ড্রোন হামলার কথা বলছে, তা আসলে নজরদারির কাজে প্রয়োগ করা হয়ে থাকে। হামলার ক্ষমতা হেরন ড্রোনের (Pakistan Drone Attack)নেই। যেমনটা দাবি করছে পাক বাহিনী।


```