Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বালুচিস্তানে হাইজ্যাকড ট্রেনের ১৫৫ যাত্রীকে মুক্ত করল সেনা, এখনও আটকে বহু! হত ২৭ বিদ্রোহী

মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করে সশস্ত্র বিদ্রোহীরা। ট্রেনটিতে মোট ৪০০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

বালুচিস্তানে হাইজ্যাকড ট্রেনের ১৫৫ যাত্রীকে মুক্ত করল সেনা, এখনও আটকে বহু! হত ২৭ বিদ্রোহী

পাক ট্রেন হাইজ্যাক।

শেষ আপডেট: 12 March 2025 10:21

দ্য ওয়াল ব্যুরো: বালুচিস্তানে হাইজ্যাক ট্রেনটি থেকে ১৫৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। গুলির লড়ািয়ে অন্তত ২৭ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে সরকার।

মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের একটি প্যাসেঞ্জার ট্রেন ছিনতাই করে সশস্ত্র বিদ্রোহীরা। বালুচিস্তানের কোয়েট্টা থেকে ট্রেনটি খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় চলন্ত ট্রেন লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিদল। বালুচ লিবারেশন আর্মি নামের সংগঠন এই ট্রেন অপহরণের দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ট্রেন থেকে অগুনতি যাত্রী ও নিরাপত্তা রক্ষী এখন তাদের হেফাজতে বন্দি রয়েছে।

এর পরে বিদ্রোহীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধের পর ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। তবে ট্রেনে ঠিক কতজন যাত্রী এখনও আটকে আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA) নামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, বালুচ রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং নিখোঁজ ব্যক্তিদের ফেরত দেওয়ার দাবি মানতে হবে, অন্যথায় ৪৮ ঘণ্টার মধ্যে ট্রেন সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দেয় তারা। 

জানা গিয়েছে, বালুচ লিবারেশন আর্মি অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অপারেশন চালিয়েছে। মাশকাফ, ধাদর, বোলান এলাকায় একের পর এক বিস্ফোরণ ঘটানো হয় রেললাইনে। সংগঠন বিবৃতিতে আরও বলে, এই বিস্ফোরণে রেললাইনে ফাটল ধরায় জাফফর এক্সপ্রেস থামতে বাধ্য হয়। ট্রেন মাঝপথে থেমে গেলে জঙ্গিদল ট্রেনের দখল নেয়। সংগঠনের দাবি, সব যাত্রী ও নিরাপত্তাকর্মীদের বন্দি করা হয়েছে।

জঙ্গিদের আরও দাবি, এই হামলায় ৩০ জন পাক সেনা কর্মী নিহত হয়েছেন। কয়েকশো যাত্রী তাদের হেফাজতে রয়েছেন। পাকিস্তান কোনও ধরনের সেনা অভিযান চালালে সব যাত্রীদের খতম করার হুমকিও দিয়েছে সংগঠনটি। 

পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানান, অভিযান শুরুর আগেই জঙ্গিরা বেশ কিছু যাত্রীকে মুক্তি দিয়েছিল। তবে সেই সংখ্যা তিনি জানাতে চাননি। পাকিস্তান সরকার দাবি করেছে, এই হামলার পিছনে দেশি-বিদেশি শক্তির মদত আছে। তবে কোনও দেশের নাম করা হয়নি।

কারা এই বালুচ লিবারেশন আর্মি? বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ হল স্বাধীন বালুচিস্তান গঠনের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। যারা পাকিস্তানের অধীনতামুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের লড়াই চালিয়ে যাচ্ছে কয়েক যুগ ধরে। বালুচিস্তানের প্রাক্তন শাসক খান অফ কালাত-কে বলপ্রয়োগ করে এলাকা দখল করেছিল বলে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই অঞ্চলের অসংখ্য ছোটবড় সংগঠন। তাদেরই মতো একটি সংগঠনের নাম বিএলএ।


```