Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাকিস্তানের আফগান সীমান্তে তালিবান জঙ্গি হামলায় হত ১৬ জওয়ান

জনা ৩০ জঙ্গি পাহাড়ি এলাকার ওই ছাউনিকে তিনদিক থেকে ঘিরে ফেলে।

পাকিস্তানের আফগান সীমান্তে তালিবান জঙ্গি হামলায় হত ১৬ জওয়ান

প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে গুলির লড়াই।

শেষ আপডেট: 21 December 2024 14:33

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান তালিবান জঙ্গি গোষ্ঠী শনিবার রাতের হামলার দায় স্বীকার করল। শনিবার রাতে পাকিস্তান- আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়ায় সেনা ছাউনিতে অতর্কিত জঙ্গি হামলায় এ পর্যন্ত ১৬ জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও ৫ জওয়ান। মধ্যরাতের একটু পর থেকে হামলা শুরু করে জঙ্গিরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে গুলির লড়াই।

পাকিস্তানি পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, জনা ৩০ জঙ্গি পাহাড়ি এলাকার ওই ছাউনিকে তিনদিক থেকে ঘিরে ফেলে। ওই হামলায় ১৬ জওয়ানের মৃত্যু ও ৫ জন জখম হয়েছেন। জঙ্গিরা সেনা ছাউনির ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থার যন্ত্রপাতিতে আগুন ধরিয়ে দেয়। পাকিস্তান তালিবানের দাবি, তারা এই হামলা চালিয়েছে। এক বিবৃতিতে জানিয়েছে, সিনিয়র কমান্ডারদের শহিদ হওয়ার যোগ্য জবাব দেওয়া হল।

জঙ্গি গোষ্ঠীর দাবি, তারা সেনাবাহিনী মেশিন গান ও রাত্রিচশমা সহ বহু সামরিক সরঞ্জাম দখল করেছে। যদিও এই ঘটনা সম্পর্কে পাক সেনাবাহিনী কোনও বিবৃতি দেয়নি। জঙ্গি হামলাটি ঘটে সীমান্তের একেবারে কাছে। মাকিন এলাকায়। ২০২১ সালে আফগানিস্তান তালিবান শাসন কায়েম হওয়ার পর থেকেই পাকিস্তানের পশ্চিম সীমান্তে একের পর এক জঙ্গি হামলা ঘটে চলেছে। পাক সরকারের অভিযোগ, জঙ্গি দমনে আফগান তালিবান সরকার কোনও পদক্ষেপ করছে না। যার ফলে পাকিস্তানের মাটিতে তালিবান শক্তির বাড়বাড়ন্ত হচ্ছে।


```