Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শরিফ ‘ভীতু, বস্তাপচা সস্তা ভাষণেই দুর্বল লাগছিল’, পাকিস্তানেই টিটকারি শাহবাজকে

ভারতের প্রত্যাঘাতের বিষয়ে টিভিতে জাতির উদ্দেশে ভাষণ নিয়ে পাকিস্তানি জনতা তাঁকে ‘আত্মবিশ্বাসহীন ও দুর্বল’ বলে বর্ণনা করেছে। বুধবার শরিফ ভাষণে বলেন, আজকের হামলার জন্য ভারতকে মূল্য চোকাতে হবে। শিশু-মহিলাসহ ২৬ জন নিরীহ পাকিস্তানিকে হত্যা করেছে ভারত। আমরাও প্রতিটি রক্তবিন্দু প্রতিশোধ নেব, ভারতকে এই হামলার সমান মূল্য চোকাতে হবে।

শরিফ ‘ভীতু, বস্তাপচা সস্তা ভাষণেই দুর্বল লাগছিল’, পাকিস্তানেই টিটকারি শাহবাজকে

পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছবি পোড়ানো হচ্ছে পাকিস্তানে। ফাইল ছবি।

শেষ আপডেট: 8 May 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের পর থেকে ‘মাথা ঘুরে’ গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। বুধবারই শরিফ জাতির উদ্দেশে বলেন, প্রতিটি পাকিস্তানির প্রতিটি রক্তবিন্দুর শোধ তোলা হবে। যা শুনে নিজের দেশেই হাসির পাত্র হয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় শরিফকে সহ্য করতে হচ্ছে নানান ঠাট্টা-টিটকারির অত্যাচার।

ভারতের প্রত্যাঘাতের বিষয়ে টিভিতে জাতির উদ্দেশে ভাষণ নিয়ে পাকিস্তানি জনতা তাঁকে ‘আত্মবিশ্বাসহীন ও দুর্বল’ বলে বর্ণনা করেছে। বুধবার শরিফ ভাষণে বলেন, আজকের হামলার জন্য ভারতকে মূল্য চোকাতে হবে। শিশু-মহিলাসহ ২৬ জন নিরীহ পাকিস্তানিকে হত্যা করেছে ভারত। আমরাও প্রতিটি রক্তবিন্দু প্রতিশোধ নেব, ভারতকে এই হামলার সমান মূল্য চোকাতে হবে।

কিন্তু, দুঃখের বিষয় হচ্ছে যে তাঁর নিজের দেশের জনতা এই ভাষণে মোটেই সন্তুষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, পাক প্রধানমন্ত্রী শরিফকে টিভিতে দেখেই বোঝা যাচ্ছিল তিনি ভেঙে পড়েছেন। শরিফের শরীরী ভাষা বলে দিচ্ছিল, তিনি দুর্বল হয়ে গিয়েছেন এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। ওই এক্স ব্যবহারকারী আরও লিখেছেন, প্রধানমন্ত্রী শাহবাজকে দেখে মনে হচ্ছিল, উনি আর ওনার মধ্যে নেই। ভেঙে পড়া এক ব্যক্তি, ওনাকে ভাল দেখাচ্ছিল না। শুধু বলার জন্য যেন বলে চলেছেন।

একজন আরও কটাক্ষ করে লিখেছেন, শাহবাজচাচা প্লিজ টু-এক্স স্পিডে কথা বলুন। ইংরেজি অক্ষরে হিন্দিতে লেখায় রয়েছে, সব কথায় ভাষণ শোনানোর কী প্রয়োজন? পয়েন্ট পে আও। তিনি আরও লিখেছেন, শাহবাজ শরিফের কথা বলার স্পিড যা, সেই হিসাবে তো যুদ্ধ বাধলে তাঁর ভাষণের আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু তাঁর কথা শেষ হবে না।

একজন তো ভারতকে সমুচিত জবাব দেওয়ার অংশটুকু পোস্ট করে লিখেছেন, শাহবাজ শরিফের ভাষণ শুনে তো মনে হচ্ছে ব্যস এইটুকুই প্রত্যাঘাতের কথা শোনাতে বসেছিলেন টিভিতে। এক পাকিস্তানি সোশ্যাল জগতের সদস্য শরিফকে এককথায় ‘ভীতু’ বলে মন্তব্য করেছেন। ভয়ানক রাগের ইমোজি দিয়ে তিনি লিখেছেন, শাহবাজ শরিফ হলেন একজন ভীরু। ভারতের হামলা নিয়ে তিনি যখন বলছিলেন, তখন একটিবারের জন্যও তিনি বললেন না যে, ভারতকে তার যোগ্য মূল্য দিতে হবে। অবিশ্বাস্য। পুরোপুরি আশাহত আমি। এই কারণেই একটি জাতি গড়ে ওঠে একজন সত্যিকারের নেতার জন্য, উপর থেকে চাপিয়ে দেওয়া নেতার দ্বারা একাজ হয় না। অন্য একজন লিখেছেন, শরিফের এই সস্তা ভাষণেই বোঝা যাচ্ছে মোক্ষম জবাব দেওয়ার কোনও পরিকল্পনাই নেই সরকারের।


```