Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নইলে এতক্ষণে অবনমনের প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বিলাওয়াল ভুট্টোর রক্তগঙ্গা মন্তব্যের ডিগবাজি, জঙ্গিদের পাক মদতের কলঙ্কিত ইতিহাস স্বীকার

ভুট্টো বলেন, প্রতিরক্ষামন্ত্রী যা বলেছেন, আমি মনে করি না এটা কোনও গোপন বিষয় যে পাকিস্তানের একটি অতীত আছে... এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একের পর এক চরমপন্থার ভিতর দিয়ে গিয়েছি। কিন্তু আমরা যা ভোগ করেছি তার ফলে আমরা শিক্ষাও পেয়েছি।

বিলাওয়াল ভুট্টোর রক্তগঙ্গা মন্তব্যের ডিগবাজি, জঙ্গিদের পাক মদতের কলঙ্কিত ইতিহাস স্বীকার

বিলাওয়াল ভুট্টো জারদারি।

শেষ আপডেট: 2 May 2025 13:43

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের ইতিহাস সন্ত্রাসবাদে কলঙ্কিত, শেষমেশ একথা স্বীকার করে নিলেন সেদেশের প্রাক্তন বিদেশ মন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো। দিন চারেক আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে 'নোংরা-জঘন্য' কাজগুলো তাঁদেরই করতে হয়। এবার সেই একই সুর শোনা গেল বিলাওয়াল ভুট্টোর গলাতেও। 

পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তাঁদের দেশের সন্ত্রাসবাদীদের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করে বলেছেন যে, পাকিস্তানের একটি অতীত আছে। আর সেই অতীতের কথা সকলেই জানে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন ও অর্থ মদতের কথা স্বীকার করেছিলেন। অর্থাৎ শুধু ভারত নয়, জঙ্গি মদত নিয়ে পাকিস্তানের অভ্যন্তরেই রাজনৈতিক নেতাদের মত প্রায় একই।

বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের সন্ত্রাসবাদী কাজের ইতিহাস স্বীকার করে দাবি করেছেন যে, দেশটি এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তীকালে নিজেকে বদলানোর চেষ্টা করেছে। কিন্তু, অতীত যে একটা আছে, তা তো ভোলার নয়। বৃহস্পতিবার স্কাই নিউজের ইয়ালদা হাকিমের সঙ্গে এক সাক্ষাৎকারে ভুট্টো বলেন, প্রতিরক্ষামন্ত্রী যা বলেছেন, আমি মনে করি না এটা কোনও গোপন বিষয় যে পাকিস্তানের একটি অতীত আছে... এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একের পর এক চরমপন্থার ভিতর দিয়ে গিয়েছি। কিন্তু আমরা যা ভোগ করেছি তার ফলে আমরা শিক্ষাও পেয়েছি। এই সমস্যা মোকাবিলায় আমরা অভ্যন্তরীণ সংস্কার করেছি...। 

পাকিস্তানের শীর্ষ পর্যায়ের এই স্বীকারোক্তি ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহলগাম হামলার প্রেক্ষাপটে সামনে এসেছে। এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন। পাকিস্তানের সঙ্গে গভীর সম্পর্কযুক্ত নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তোইবা এই হামলার নেতৃত্ব দিয়েছিল।


```