Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

৩৭০ বাতিল ইস্যুতে অতীতে অনুমতি দেয়নি, এবার মোদীর আমেরিকাগামী বিমান গেল পাকিস্তানের আকাশ দিয়ে

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের আকাশপথ (pakistani airspace) ব্যবহার করেই ওয়াশিংটনের উদ্দেশে উড়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান (narendra modi flight)। কোয়াড সামিট ও রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনদিনের মার্কিন

৩৭০ বাতিল ইস্যুতে অতীতে অনুমতি দেয়নি, এবার মোদীর আমেরিকাগামী বিমান গেল পাকিস্তানের আকাশ দিয়ে

শেষ আপডেট: 22 September 2021 12:52

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের আকাশপথ (pakistani airspace) ব্যবহার করেই ওয়াশিংটনের উদ্দেশে উড়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান (narendra modi flight)। কোয়াড সামিট ও রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর সফরসঙ্গী হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা, শীর্ষ সরকারি অফিসাররা সমেত উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল। ২০১৯ সালে ভারতের জম্মু ও কাশ্মীরে (jammu kashmir) সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের (abrogation of article 370) প্রতিবাদে অতীতে অন্ততঃ তিনবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানকে তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান। এবার অবস্থান বদলে প্রধানমন্ত্রীর বিমানকে তাদের আকাশপথে ঢুকতে দিল ইসলামাবাদ। অতীতে প্রধানমন্ত্রী মোদী আমেরিকা, জার্মানি সফরে গিয়েছিলেন, রাষ্ট্রপতি কোবিন্দ গিয়েছিলেন আইসল্যান্ডে। দুজনের বিমানই পাকিস্তানের আকাশসীমায় ঢোকার সবুজ সঙ্কেত পায়নি। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, এর মধ্যে ইমরান খানের শ্রীলঙ্কা সফরের সময় তাঁর বিমানকে ভারতের আকাশপথ হয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল নয়াদিল্লি। এবার মোদীর ওয়াশিংটনগামী বিমানের জন্য তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি  চেয়ে ইসলামাবাদকে আবেদন করেছিল নয়াদিল্লি। না করেনি ইমরান খান সরকার। ২০১৯ সালে পাকিস্তানই প্রথম বিবৃতি দিয়ে  ‘জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি, ভারতের মনোভাব, সেখানে অত্যাচার, বর্বরতা, মানবাধিকার লঙ্ঘনে’র ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে। পাক বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে বলে, আমরা ভারতীয় প্রধানমন্ত্রীকে অনুমতি দেব না বলে ঠিক করেছি। ভারতীয় হাইকমিশনকে সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছে। প্রতিবাদে ভারত পাকিস্তানের বিরুদ্ধে নালিশ, প্রতিবাদ জানায় আন্তর্জাতিক অসামরিক উড়ান সংগঠনের কাছে। মোদীর বিমান আফগানিস্তানের আকাশপথও এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কেননা কোনওরকম বাণিজ্যিক কাজকর্মে প্রতিবেশী দেশটি আকাশপথ বন্ধ রেখেছে। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রধানমন্ত্রীর আমেরিকা সফর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারত-মার্কিন বোঝাপড়া খতিয়ে দেখবেন, বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী যোশিহিদে সুগার সঙ্গে মুখোমুখি প্রথম কোয়াড নেতাদের শীর্ষবৈঠকে যোগ দেবেন বলে জানান প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণেই তাঁর এই সফর।  আমার এই সফরে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ভারত-মার্কিন সার্বিক বিশ্ব কৌশলগত পার্টনারশিপ খতিয়ে দেখব, পারস্পরিক স্বার্থবাহী আঞ্চলিক ও গ্লোবাল ইস্যুতে মতামত বিনিময় করব, বলেন প্রধানমন্ত্রী।  

```