Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আইফেল টাওয়ারে হামলার আশঙ্কা! পাকিস্তানের বিজ্ঞাপনে ৯/১১-এর ছায়া দেখছেন অনেকে

নেটিজেনরা গোটা বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আর এই উদ্বেগের নেপথ্যে রয়েছে পাকিস্তানের একটি বিজ্ঞাপন।

আইফেল টাওয়ারে হামলার আশঙ্কা! পাকিস্তানের বিজ্ঞাপনে ৯/১১-এর ছায়া দেখছেন অনেকে

এই বিজ্ঞাপন নিয়েই চর্চা

শেষ আপডেট: 10 January 2025 20:21

দ্য ওয়াল ব্যুরো: ৯/১১-এর আতঙ্ক আবার ফিরে এল। তার নেপথ্যে পাকিস্তান! 'হামলা' হতে পারে ফ্রান্সে। ধ্বংস হতে পারে আইফেল টাওয়ার!

না। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এমন কোনও হুমকি কোনও জায়গায় আসেনি। কিন্তু নেটিজেনরা গোটা বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আর এই উদ্বেগের নেপথ্যে রয়েছে পাকিস্তানের একটি বিজ্ঞাপন। এমনভাবে বিমানের বিজ্ঞাপন দেওয়া হয়েছে যা দেখে কেউ কেউ ভেবেছেন, এটা হুমকি বার্তাই বটে। 

'প্যারিস... আমরা আসছি, আজকেই...' ৪ বছর ধরে পাকিস্তান এবং ইউরোপ মহাদেশের মধ্যে বিমান চলাচল নিষিদ্ধ ছিল। তবে ১০ জানুয়ারি থেকেই সেই নিষেধাজ্ঞা উঠে গেছে। এতএব এখন থেকে আবার ইউরোপের আকাশে উড়তে পারবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-এর বিমান। তার জন্যই একটি বিজ্ঞাপন দিয়েছিল সংস্থা। তবে সেই বিজ্ঞাপনের বহর দেখে চমকে গেছেন সকলে। 

আতঙ্কিত হওয়ার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। ১৯৭৯ সালে পিআইএ-এর তরফে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। তাতে দেখানো হয়েছিল, নিউইয়র্কের টুইন টাওয়ারে বোয়িং ৭৪৭-এর ছায়া। ২০০১ সালে তাতেই হামলা হয়েছিল। ৯/১১-তে বিমান হামলায় ধূলিসাৎ হয়ে গেছিল সেই দুই বিল্ডিং। এখন এই বিজ্ঞাপন দেখে সেই স্মৃতি ফিরে আসছে সকলের। 

Did a 1979 Pakistan Airline Advertisement Show an Airliner's Shadow on the  World Trade Center? | Snopes.com

২০০১ সালের ৯ সেপ্টেম্বর আল-কায়দা জঙ্গিরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায়। ২ হাজার ৯৯৭ জন মানুষ মারা গেছিল সেই ঘটনায়। এই হামলার পিছনে আল-কায়দার সঙ্গে পাকিস্তানের হাত ছিল বলে মনে করেন অনেকেই।


```