দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে (pakistan) যে রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক, পর্দার আড়াল থেকে সেনাবাহিনীই (army) সরকার চালায় বলে দাবি পর্যবেক্ষক মহলের। এহেন দোর্দন্ডপ্রতাপ সেনাবাহিনীর প্রধানের (army chief) মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলে বিপাকে সেনাকর্তারই ছেলে। কেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে, প্রশ্ন তুলে তাঁর ইস্তফা চেয়েছিলেন (resignation) অবসরপ্রাপ্ত সেনা অফিসারের (ex-army officer) ছেলে (son)। তাঁকে দোষী সাব্যস্ত (convidted) করে ৫ বছরের কারাদণ্ড (jail) দিয়েছে পাক সামরিক আদালত (military court)।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাফর মেহদি আস্কারির ছেলে হাসান আস্কারি চিঠি লিখে চিফ অব আর্মি স্টাফ জেনারেল বাজওয়ার মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে বলেছিলেন, উনি ইস্তফা দিন! বিবিসি উর্দু সার্ভিসকে উদ্ধৃত করে দি নিউজ ইন্টারন্যাশনাল-এর খবর, এজন্য হাসানকে রাষ্ট্রদোহিতায় দোষী সাব্যস্ত করেছে সামরিক আদালত। বাজওয়াকেই চিঠি লিখেছিলেন হাসান।
দি নিউজ সংবাদপত্রের খবর, চলতি বছরের জুলাইয়ে হওয়া বিচারপর্বে হাসানের পক্ষ সমর্থন করতে পাক সামরিক আদালতই একজন অফিসারকে নিয়োগ করে। হাসানের বাবা সাহিওয়ালের নিশ্চিদ্র নিরাপত্তার বজ্রআঁটুনির মধ্যে ছেলের সঙ্গে দেখা করতে পারছেন না বলে অভিযোগ জানিয়েছিলেন।
জানুয়ারি মাসে এই মামলার শুনানি হয় ইসলামাবাদ হাইকোর্টে। ইন ক্যামেরা শুনানি প্রক্রিয়া চালানোর নির্দেশ দেয় হাইকোর্ট। বিচার পর্বে প্রশ্ন তোলা হয়, একজন অসামরিক ব্যক্তির বিচার কি সামরিক আদালতে হতে পারে। পরে আদালত সামরিক কর্তৃপক্ষকেই এই প্রশ্নের মীমাংসা করতে বলে।
সম্প্রতি দেশের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ডিরেক্টর জেনারেল নিয়োগকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাতে জড়ায় পাকিস্তানের সামরিক ও অসামরিক নেতৃত্ব। তার মধ্যেই প্রাক্তন সেনাকর্তার ছেলের জেল হল।