Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Pahalgam: অস্ত্র নেই, যুদ্ধ বাধলে মোটে চারদিনে ময়দান ছাড়তে হবে পাকিস্তানকে! বলছে রিপোর্ট

অস্ত্রের অভাবে চারদিনেই ময়দান ছাড়তে হবে পাকিস্তানকে

Pahalgam: অস্ত্র নেই, যুদ্ধ বাধলে মোটে চারদিনে ময়দান ছাড়তে হবে পাকিস্তানকে! বলছে রিপোর্ট

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 May 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: 'মুখে মারিতং জগৎ', পাকিস্তানের বর্তমান অবস্থা এই প্রবাদবাক্যটি মনে করিয়ে দিল। পহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। একের পর এক হুঁশিয়ারি আসছে পাকিস্তানের তরফে। তবে বাস্তবে যুদ্ধ শুরু হলে অস্ত্রের অভাবে চারদিনেই ময়দান ছাড়তে হবে পাকিস্তানকে (Pakistan’s warfighting capabilities limited to 4 days)। সম্প্রতি একটি রিপোর্টে এই তথ্য সামনে আসতেই শোরগোল সৃষ্টি হয়েছে। 

ঠিক কী বলা হয়েছে রিপোর্টে?

সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে,  এই মুহূর্তে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের কাছে যে পরিমাণ অস্ত্র মজুত রয়েছে তাতে চার দিন যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। ইউক্রেন এবং ইজরায়েলের সাথে পাকিস্তানের সাম্প্রতিক অস্ত্র চুক্তির কারণে এই ঘাটতি দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। 

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ১৫৫ মিমি আর্টিলারি শেল থেকে শুরু করে এম ১০৯ হাউইটজার এবং বিএম-২১ রকেট সিস্টেমের গোলাবারুদের মজুতও অনেক কম। পাকিস্তানের প্রধান অস্ত্র নির্মাণকারী সংস্থা পিওএফ পর্যাপ্ত অস্ত্রের চাহিদা পূরণ করতে সক্ষম নয়। যার মূল কারণ সীমিত উৎপাদন ক্ষমতা। পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আগেই সতর্ক করে দিয়েছেন, দেশের অবস্থা অত্যন্ত খারাপ। যুদ্ধ শুরু হলে পরিণতি ভাল হবে না। 

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এরপরই পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি। পাকিস্তানিদের 'সার্ক' ভিসা বাতিল করে দেশে ফেরার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। ভারতের আকাশসীমায় পাকিস্তানের বিমান উড়তে পারবে না, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। 

সম্প্রতি পাকিস্তানের থেকে সমস্ত রকমের পণ্য আমদানি বন্ধ করেছে ভারত (India)।  বাণিজ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানে উৎপন্ন কোনও পণ্য ঘুরপথে বা সরাসরি ভারতে আসতে পারবে না। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশ বজায় থাকবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এসবের পাশাপাশি, পাকিস্তানি শিল্পীদেরও নিষিদ্ধ করা হয়েছে ভারতে। ব্লক করা হয়েছে তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। পহেলগাম হামলার  (Pahalgam Terror Attack) জেরে ভারত ও পাকিস্তান- দুই দেশেই ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত 'আবির গুলাল' সিনেমার মুক্তি বাতিল করা হয়েছে। ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে সিনেমার গানও। 

পাকিস্তানের ঝিলম, চন্দ্রভাগা, রবি, বিপাশা এবং শতদ্রু নদীগুলি সিন্ধু নদের জলের ওপর নির্ভর করে। এই নদীগুলি থেকেই পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে জল পৌঁছয়। তাই সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়ার মানে তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে। সে ক্ষেত্রে পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট আরও বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করার নির্দেশ দেওয়ার পরই বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। তারাও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নেয়। 

পহেলগাম হামলার পর ভুয়ো প্রচারের অভিযোগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের এক্স অ্যাকাউন্ট ব্লক করা হয়েছিল ভারতে। এবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির এক্স হ্যান্ডেল ভারতে নিষিদ্ধ করা হয়েছে।


```