Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Operation Sindoor: প্রত্যাঘাতের জের, কোটি টাকার ধস পাকিস্তানের শেয়ার বাজারে

এই নিয়ে এক মাসের মধ্যে দু' দু'বার ধস নামল পাকিস্তানের শেয়ার বাজারে।

Operation Sindoor: প্রত্যাঘাতের জের, কোটি টাকার ধস পাকিস্তানের শেয়ার বাজারে

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 7 May 2025 17:28


দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) জের! বুধবার বাজার খুলতেই কোটি টাকার ধস নামল পাকিস্তানের শেযারবাজারে।

এই নিয়ে এক মাসের মধ্যে দু' দু'বার ধস নামল পাকিস্তানের শেয়ার বাজারে (Pakistan Stock Market)। গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা করার পর এক ধাক্কায় পাকিস্তানের শেয়ার মার্কেট ৮ হাজার ৭০০ পয়েন্টের নীচে নেমেছিল। এবার ভারতের প্রত্যাঘাতের জেরে আবারও নামল ধস।

জম্মু-কাশ্মীরের পহেলগামে নৃশংস জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার রাতে বদলা নিয়েছে ভারত। 'অপারেশন সিঁদুরে'র (Operation Sindoor) জেরে বিধ্বস্ত পাকিস্তান। সূত্রের খবর, এই হামলায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ৬০। পাল্টা হিসেবে পাকিস্তানের তরফে ভারতে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বস্তুত, যুদ্ধের পরিস্থিতিকে ঘিরে গত কয়েকদিন ধরেই পাকিস্তানের শেয়ার বাজারে ধস নামছিল। মঙ্গলবারের ঘটনার জেরে বুধবার সকালে বাজার খুলতেই তা বড়সড় বিপর্যয়ের মুখোমুখি হয়। বাজার খোলার পরই এক ধাক্কা কোটি টাকার ধস নামে পাকিস্তানের শেয়ার বাজারে।

অপারেশন সিঁদুরের জেরে এদিন পাকিস্তানের শেয়ার মার্কেটে প্রায় সাড়ে হাজার পয়েন্টের পতন ঘটেছে। বুধবার মার্কেট বন্ধ হয়েছিল ১১৩,৫৬৮.৫০ পয়েন্টে। এদিন তা খুলতেই এক ধাক্কায় মার্কেট পড়ে হয়েছে ১০৭,০০৭.৬৮ পয়েন্ট। 


```