Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

আত্মহত্যা নয় খুন হয়েছে ছেলে! ময়নাতদন্তের রিপোর্ট সামনে এনে বিস্ফোরক দাবি সুচিরের পরিবারের

চ্যাটজিপিটির স্রষ্টা সংস্থা ওপেনএআই-এর কর্মী ছিলেন তিনি।

আত্মহত্যা নয় খুন হয়েছে ছেলে! ময়নাতদন্তের রিপোর্ট সামনে এনে বিস্ফোরক দাবি সুচিরের পরিবারের

বাবা-মায়ের সঙ্গে সুচির বালাজি

শেষ আপডেট: 1 January 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: আত্মহত্য নয় পিটিয়ে মারা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত এআই গবেষক সুচির বালাজিকে! ময়নাতদন্তের রিপোর্ট সামনে এনে এমনটাই দাবি পরিবারের। সুচিরের বাবা-মায়ের অভিযোগ, তাঁদের সন্তানের মাথায় গুরুতর চোটের উল্লেখ রয়েছে। 

চ্যাটজিপিটির স্রষ্টা সংস্থা ওপেনএআই-এর কর্মী ছিলেন তিনি। পরে চাকরি ছেড়েছিলেন। তবে এআই নিয়ে এবং পুরনো সংস্থাকে নিশানা করে তাঁর কিছু মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছিল। তারপরই সান ফ্রান্সিস্কোর ফ্ল্যাট থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ায় আরও রহস্য ঘনায়। এবার ছেলের মৃত্যু নিয়ে মুখ খুললেন সুচিরের বাবা-মা।

বাবা বালাজি রামামূর্তির অভিযোগ, ছেলের সঙ্গে যখন শেষবার কথা হয়, সে জানিয়েছিল লস আঞ্জেলেস থেকে ফিরছে। বন্দুদের সঙ্গে বেশ ভাল সময় কাটিয়েছিল সে। খুব হাসিখুশি ছিল। 

মা পূর্ণিমা রাও জানান,  মাথায় আঘাতের বিষয়টি থেকেই স্পষ্ট এটি পরিকল্পিত হত্যা, আত্মহত্যা একেবারেই নয়। কারণ ময়নাতদন্তের রিপোর্ট সে বিষয়টাই উল্লেখ করছে। 

তাঁর পুরনো সংস্থা কপিরাইট আইন লাগাতার ভাঙছে বলে অভিযোগ তুলেছিলেন সুচির বালাজি। গোটা বিষয় নিয়ে সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন সুচির। কিন্তু তা সম্ভব হয়নি। বরং দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অবশেষে কার্যত চাকরি ছাড়তে বাধ্য হন সুচির। তাঁর মা জানিয়েছেন, চাকরি ছাড়ার পর সংবাদমাধ্যমে এআই-এর সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। এর জন্য তাঁকে বকাবকিও করেছিলেন। বলেছিলেন, কখনই সুচিরের একা এতকিছু বলা উচিত হয়নি, সংবাদমাধ্যমে মুখ দেখানো উচিত হয়নি। কিন্তু সুচির এসবে ভয় পাননি। 

ঘটনার কিছু পরেই ২৬ তম জন্মদিন পালন করেছিলেন সুচির। কিন্তু ক’দিন পরই তাঁর মৃত্যুর খবর আসে। বেশ কিছুদিন ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পারায় সন্দেহ বাড়ে তাঁদের। পুলিশে অভিযোগ জানালে তাঁরা সুচিরের ফ্ল্যাটে যায়। বন্ধ দরজা ভেঙে ঢুকে তাঁর মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মহত্যা করেছেন সুচির।


```