Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হিন্দু-মুসলিম কোনওদিন এক নয়, কাশ্মীর থেকে পাকিস্তানকে আলাদা করা যাবে না: পাক সেনাপ্রধান

ভারতের সেনা-ক্ষমতাকে কটাক্ষ করে বলেন, ১৩ লক্ষের শক্তিশালী ভারতীয় সেনাবাহিনীই যখন আমাদের ঘাঁটাতে চায় না, তখন এই জঙ্গিরা পাক বাহিনীর সঙ্গে এঁটে উঠবে কী করে?

হিন্দু-মুসলিম কোনওদিন এক নয়, কাশ্মীর থেকে পাকিস্তানকে আলাদা করা যাবে না: পাক সেনাপ্রধান

পাক সেনাপ্রধান আসিম মুনির।

শেষ আপডেট: 17 April 2025 14:27

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের কোনও শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না। ইসলামাবাদে প্রবাসী পাকিস্তানিদের আলোচনাসভায় ভাষণে এই দাবি করেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ফের একবার ১৯৪৭ সালে যে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশভাগ হয়েছিল, সেই প্রসঙ্গ টেনে বলেন, আপনারা ভুলে যাবেন না যে আপনারা এক সর্বশক্তিমান আদর্শ ও সংস্কৃতির ধারক-বাহক।

মুনির হিন্দু-মুসলমান সম্পর্কের ব্যাখ্যা দিয়ে বলেন, আপনারা সন্তানদের পাকিস্তানের ইতিহাস, জন্মকথা শোনান। আমাদের পূর্বসূরীদের চিন্তাভাবনার কথা, যেমন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে পুরোপুরি আলাদা। সে কারণেই দুটি পৃথক রাষ্ট্র গড়ে তোলা হয়েছিল। পাকিস্তানের সঙ্গে হিন্দুস্থান বা ভারতে আমূল পার্থক্য ছিল, আছে, থাকবে।

পাক সেনাপ্রধান আরও বলেন, আমাদের ধর্ম আলাদা। আমাদের প্রথা, আচার-অনুষ্ঠান, রীতিনীতি আলাদা। আমাদের ইতিহাস ও সংস্কৃতি পৃথক, আমাদের চিন্তাভাবনার আমূল ফারাক আছে। সর্বোপরি আমাদের জীবনের লক্ষ্যও সম্পূর্ণ আলাদা। এই জায়গায় দাঁড়িয়েই দ্বিজাতি তত্ত্বের ভিত গড়ে উঠেছিল। আমরা ভিন্ন মতাদর্শের দুটি দেশ, এক রাষ্ট্র নয়।

তাঁর কথায়, আমাদের পূর্বজরা এই পাকিস্তান গঠনের জন্য কঠিন সংগ্রাম করে গিয়েছেন। এবং এখন আমরাও জানি, কী করে আমাদের দেশ বাঁচাতে হবে। তাই চতুর্থ প্রজন্ম হোক, কিংবা পঞ্চম প্রজন্ম অর্থাৎ পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশ সম্পর্কে আরও জানাতে হবে। যাতে তাদের ভিতরেও দেশ নিয়ে একটি জাতীয়তাবোধ গড়ে ওঠে। 

স্বাধীন বালুচিস্তান সংগ্রামীদের উদ্দেশে তাঁর হুঙ্কার ১০ জন্ম পেরিয়ে গেলেও ওরা বালুচ বা পাকিস্তানের কোনও ক্ষতি করতে পারবে না। আমরা খুব শীঘ্রই এই জঙ্গিদের নিকেশ করে দেব। আপনারা কি মনে করেন, এই হাজার ১৫ জঙ্গি পাকিস্তানের হাত থেকে বালুচিস্তানকে কেড়ে নিতে পারবে? ভারতের সেনা-ক্ষমতাকে কটাক্ষ করে বলেন, ১৩ লক্ষের শক্তিশালী ভারতীয় সেনাবাহিনীই যখন আমাদের ঘাঁটাতে চায় না, তখন এই জঙ্গিরা পাক বাহিনীর সঙ্গে এঁটে উঠবে কী করে?


```