Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গাজায় খাবার-জল-বিদ্যুৎ বন্ধ করল ইজরায়েল! প্রতিরক্ষামন্ত্রী বললেন, পশুদের সঙ্গে লড়ছি

গাজায় খাবার-জল-বিদ্যুৎ বন্ধ করল ইজরায়েল! প্রতিরক্ষামন্ত্রী বললেন, পশুদের সঙ্গে লড়ছি

শেষ আপডেট: 9 October 2023 18:52

দ্য ওয়াল ব্যুরো: শনিবার তাদের দেশে হামাস গোষ্ঠীর লাগাতার রকেট হামলার পর এবার পাল্টা যুদ্ধে নেমেছে ইজরায়েলও। ইতিমধ্যেই ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সোমবার গাজা উপত্যকায় 'সম্পূর্ণ অবরোধের' নির্দেশ দিয়েছেন। তাদের সেনাবাহিনী ইতিমধ্যেই প্যালেস্টাইনে বিমান-হামলা শুরু করে দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ, গাজায় বিদ্যুৎ, গ্যাস, খাবার থেকে শুরু করে কোনও নাগরিক সুবিধাই যেন না থাকে। 

সোমবার ইয়োভ গ্যালান্ট গাজার হামাস গোষ্ঠীকে 'পশু' বলে দাবি করে জানিয়েছেন, 'আমরা গাজায় পূর্ণ অবরোধ করছি। সেখানে বিদ্যুৎ নেই, খাবার নেই, জল নেই, গ্যাস নেই।' পশুদের সঙ্গে লড়তে গেলে সেভাবেই লড়তে হবে বলে দাবি করেছেন তিনি। 

শনিবার ইজরায়েলি নিরাপত্তা বাহিনী পাল্টা লড়াই শুরু করার আগে হামাস সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে গাজার কাছাকাছি এলাকার বিভিন্ন  শহরগুলিতে রকেট হামলার পাশাপাশি নির্বিচারে গুলি চালায়। তাতে দক্ষিণ ইজরায়েলে এখনও পর্যন্ত ৭০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

সূত্রের খবর, গাজার কাছাকাছি কিবুতজ রিমের কাছে রেকটি সঙ্গীত উৎসব চলছিল। তাতে তরুণ ইজরায়েলি এবং বিদেশিরা অংশগ্রহণে করেছিলেন। সেই অনুষ্ঠানে হামাসের বন্দুকধারী হামলা চালায়। তাতে আনুমানিক ২৫০ জনের মৃত্যু হয়েছিল। 

হামাসের হামলার জবাবে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলার পর গাজা উপত্যকায় অন্তত ৪৯৩ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, হামাস হল প্যালেস্টাইনের একটি ইসলামি জঙ্গিগোষ্ঠী যারা ২০০৭ সাল থেকে গাজা ভূখণ্ড শাসন করেছে। গাজায় প্রায় ২৩ লক্ষ মানুষের বাস। এটি একটি ৪১ কিলোমিটার কিমি দীর্ঘ এবং ১০ কিলোমিটার প্রশস্ত অঞ্চল যা ইজরায়েল, মিশর এবং ভূমধ্যসাগর দ্বারা বেষ্টিত।

গাজার আকাশপথ ও সৈকত নিয়ন্ত্রণ করে ইজরায়েল। জলপথ এবংআকাশ পথে এই ভূখণ্ডে কী কী পণ্য ঢুকতে পারবে, কোন কোন মানুষ প্রবেশ করতে পারবেন, এই পুরোটাই ঠিক করে ইজরায়েল। আবার ভূখণ্ডের একটি সীমানা মিশরের সঙ্গে সংযুক্ত হওয়ায় সেখানে সীমান্ত পেরিয়ে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করে মিশর।

জাতিসঙ্ঘ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গাজার প্রায় ৮০ শতাংশ বাসিন্দা আন্তর্জাতিক ত্রাণসহায়তার ওপর নির্ভর করে বেঁচে থাকেন। রোজকার খাবার, পানীয়ের বিষয়েও অন্যের উপর নির্ভরশীল তারা। এই পরিস্থিতিতে ইজরায়েল সমস্ত প্রয়োজনীয় পরিষেবা বন্ধ করে দিলে কীভাবে সেখানকার সাধারণ মানুষ বেঁচে থাকবেন সেটাই এখন প্রশ্ন।


```