Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকার চিড়িয়াখানায় বাঘিনীর শরীরে করোনা পজিটিভ, পশুদের মধ্যে এই প্রথম

দ্য ওয়াল ব্যুরো: করোনার থাবা যে ক্রমেই প্রসারিত হচ্ছে তার ফের প্রমাণ মিলল। এ বার বাঘিনীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় চার বছর বয়সী একটি বাঘিনীর শরীরে হানা দিয়েছে কোভিড-১৯ ভাউরাস। নিউ ইয়র্ক শহরে কর

আমেরিকার চিড়িয়াখানায় বাঘিনীর শরীরে করোনা পজিটিভ, পশুদের মধ্যে এই প্রথম

শেষ আপডেট: 6 April 2020 03:20

দ্য ওয়াল ব্যুরো: করোনার থাবা যে ক্রমেই প্রসারিত হচ্ছে তার ফের প্রমাণ মিলল। এ বার বাঘিনীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় চার বছর বয়সী একটি বাঘিনীর শরীরে হানা দিয়েছে কোভিড-১৯ ভাউরাস। নিউ ইয়র্ক শহরে করোনার থাবা মারাত্মক আকার নিয়েছে। প্রতিদিন সেখানে শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছেন করোনায়। সেই নিউ ইয়র্কেই এই চিড়িয়াখানাটি অবস্থিত। বাঘের শরীরে এই সংক্রমণ এল কী করে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে করোনায় আক্রান্ত এক চিড়িয়াখানা কর্মীর শরীর থেকেই বাঘিনীর শরীরে এই সংক্রমণ ছড়িয়েছে। আইওয়ার ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসেস ল্যাবরেটরি বাঘিনীর শরীরে করোনা সংক্রমণের খবরটি জানিয়েছে। আক্রান্ত বাঘিনীর নাম নাদিয়া। মালয়ান টাইগার নাদিয়া, তার বন আজুল, আরও দুটি বাঘ ও তিনটি আফ্রিকান সিংহের শুকনো কাশি হচ্ছিল। তবে পরীক্ষা করা হয়েছে খালি নাদিয়াকেই। পশু চিকিৎসকরা অবশ্য জানিয়েছেন, নাদিয়া ও অন্য বাঘ ও সিংহেরা এই সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। পশুর শরীরে নোভেল করোনা ভাইরাস কী ভাবে কাজ করে, কতটা কাবু করে তা সঠিক ভাবে জানা নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ফলে আক্রান্ত বাঘিনী নাদিয়া ও তার সঙ্গীসাথীদের পর্যবক্ষণে রাখা হয়েছে। সংক্রমণ যাদের হয়েছে সেই বাঘগুলিকে টাইগার মাউন্টেন বলে চিড়িয়াখানার একটি জায়গায় আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত বাঘিনীটি ও তার সঙ্গীদের কাশির সঙ্গে খিদেও কমে গেছে বলে চিড়িয়াখানা সূত্রে জানানো হয়েছে। তবে তারা তা সত্ত্বেও ভালই আছে, খেলাও করছে। ব্রঙ্কসের ওই চিড়িয়াখানার আরও চারটি বাঘ, স্নো লেপার্ড, চিতা-সহ অন্য কয়েকটি জন্তু এখনও পর্যন্ত সুস্থ আছে। তাদের কোনওরকম অসুস্থতার লক্ষণ নেই বলে জানিয়েছে চিড়িয়াখানা। নিউ ইয়র্কের চারটি প্রধান চিড়িয়াখানা গত ১৬ মার্চ থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ রয়েছে। ফলে বাইরের কারও প্রবেশাধিকার নেই। এখনও পর্যন্ত কোনও পশুর শরীর থেকে মানুষের শরীরে করোনা সংক্রমণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এ বার মানুষের শরীর থেকে পশুর শরীরে সংক্রমণের প্রমাণ মিলল।

```