Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধের দামামা বেজেছে? ইউক্রেন সীমান্তে রাশিয়ার বিশাল সেনা, মিসাইল-যুদ্ধ ট্যাঙ্ক

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধের পথেই কি ইউক্রেন-রাশিয়া? ইউক্রেন-রাশিয়া ক্রমবর্ধমান সংঘাত সেদিকেই ইঙ্গিত করছে। সামরিক বিন্যাস নিয়ে ইউক্রেনের সীমান্তে কড়া নাড়ছে রাশিয়া। ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশ, ক্রিমিয়া সীমা

যুদ্ধের দামামা বেজেছে? ইউক্রেন সীমান্তে রাশিয়ার বিশাল সেনা, মিসাইল-যুদ্ধ ট্যাঙ্ক

শেষ আপডেট: 3 February 2022 02:42

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধের পথেই কি ইউক্রেন-রাশিয়া? ইউক্রেন-রাশিয়া ক্রমবর্ধমান সংঘাত সেদিকেই ইঙ্গিত করছে। সামরিক বিন্যাস নিয়ে ইউক্রেনের সীমান্তে কড়া নাড়ছে রাশিয়া। ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশ, ক্রিমিয়া সীমান্তে বসানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল, যুদ্ধট্যাঙ্ক। অন্যদিকে, বিশাল সেনা বাহিনী নিয়ে তৈরি আমেরিকাও। প্রায় সাড়ে আট হাজার সেনা মোতায়েন করা হয়েছে রাশিয়া-ইউক্রেন সীমান্তে। ন্যাটো বাহিনীকে হাই অ্যালার্টে রাখা রয়েছে। 8b14cqd আমেরিকার ম্যাক্সার টেকনোলজি সম্প্রতি বেশ কিছু স্যাটেলাইট থেকে পাওয়া ছবি প্রকাশ করেছে। আর সেই ছবিতেই দেখা যাচ্ছে বেলারুশ, ক্রিমিয়া সীমান্তে সামরিক কাঠামো তৈরি করছে পুতিনের দেশ। গত কয়েক সপ্তাহ ধরেই সেনাবাহিনীর উপস্থিতি চোখে পড়ছে। সাম্প্রতিক ছবিগুলি থেকে বোঝা যাচ্ছে যে বড়সড় কোনও অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। চলছে সেনা প্রশিক্ষণ। যুদ্ধাস্ত্রের মহড়াও চলছে। অত্যাধুনিক সমরাস্ত্রও যে মোতায়েন করা হয়েছে সেই ছবিও সামনে এসেছে উপগ্রহ চিত্রে, যা নিয়ে নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। mlp14l9k অন্যদিকে, এই সপ্তাহেই ফ্রন্ট ব্রাগ, ক্যারোলিনা থেকে পোলান্ড এবং জার্মানিতে প্রায় দুহাজার সেনা পাঠাতে চলেছে আমেরিকা। ন্যাটোর সচিব জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, "ন্যাটো তাদের মিত্রদের সুরক্ষা ও নিরাপত্তায় সবরকম পদক্ষেপ নিতে প্রস্তুত। ইউরোপের পূর্বাঞ্চলের দেশগুলির সামরিক শক্তি বাড়ানোও লক্ষ্য। যে কোনও হুমকি ও প্রত্যাঘাতের মোকাবিলা করতে আমরা তৈরি।" আমেরিকা জানিয়েছে, আট হাজার সেনাকে রাশিয়ার সীমান্তের কাছেই মোতায়েন করে রাখা হয়েছে। প্রয়োজনে সেনার সংখ্যা বাড়ানো হবে। ন্যাটো বাহিনীও রুশ সীমান্তের কাছে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। ftua1f24 ইউক্রেন সীমান্তজুড়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে মস্কো। সম্প্রতি ইউক্রেনের গোয়েন্দা দফতরের প্রধান কিরিলো বুদানভ জানিয়েছিলেন, ইউক্রেন সীমান্তে ইতিমধ্যেই কমপক্ষে ৯২ হাজার রুশ সেনা ঘাঁটি গেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, মাটিতে শুধু নয়, আকাশপথেও হানা দিতে পারে রুশ বাহিনী। ইউক্রেন-রাশিয়ার এই টানাপড়েন নিয়ে চিন্তায় আন্তর্জাতিক সংগঠনগুলিও। এই পরিস্থিতিতে ন্যাটো বাল্টিক অঞ্চলে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। স্পেন নৌশক্তি বাড়িয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় নেদারল্যান্ডস যুদ্ধজাহাজ ও স্থল সামরিক বাহিনী প্রস্তুত রেখেছে। সব মিলিয়ে তাই যুদ্ধের গন্ধই পাচ্ছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছিলেন, রাশিয়া আগ্রাসন দেখালে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে। হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন এব‌ং তাঁর ইউরোপীয় মিত্র শক্তি ইউক্রেন সীমান্তে রুশ আগ্রাসন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। রাশিয়াকে বলা হয়েছে, সামরিক আগ্রাসনের নীতি ছেড়ে অবিলম্বে কূটনৈতিক আলোচনার রাস্তায় হাঁটতে। রাশিয়ার সমঝোতার পথে না গেলে নিষেধাজ্ঞা চাপাতে বাধ্য হবে আমেরিকা। ২০১৪ সাল থেকে রাশিয়ার বিরুদ্ধে যে সব আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল, সেগুলি ফিরিয়ে আনা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে আমেরিকা। প্রয়োজনে জার্মানির সঙ্গে রাশিয়ার গ্যাস সরবরাহ চুক্তিও স্থগিত রাখা হতে পারে। ওই চুক্তি স্থগিত হয়ে গেলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা খাবে রাশিয়া সরকার। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```