Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ইতিহাস বদলে দেবে ট্রাম্পের সিদ্ধান্ত' ইরানে মার্কিন হামলার পর নেতানিয়াহুর প্রথম প্রতিক্রিয়া

রবিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের ‘সাহসী সিদ্ধান্ত’ ও ‘অসাধারণ নেতৃত্বের’ ভূয়সী প্রশংসা করেন।

'ইতিহাস বদলে দেবে ট্রাম্পের সিদ্ধান্ত' ইরানে মার্কিন হামলার পর নেতানিয়াহুর প্রথম প্রতিক্রিয়া

শেষ আপডেট: 22 June 2025 10:40

দ্য ওয়াল ব্যুরো: ইরানে আমেরিকার হামলার পর প্রকাশ্যে এল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিক্রিয়া। রবিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সাহসী সিদ্ধান্ত’ ও ‘অসাধারণ নেতৃত্বের’ ভূয়সী প্রশংসা করেন। আরও বলেন, ‘এই সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে।’

ইরানের ফোর্ডো, নাতানজ ও ইসফাহানে মার্কিন বিমান হামলার পরে নেতানিয়াহু বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমার মত, ‘শক্তির মাধ্যমে শান্তি।’ আগে আসে শক্তি, তারপর আসে শান্তি। আজ রাতে ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা সেই শক্তি দেখিয়েছে।’

ইজরায়েল এর আগেই ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মাধ্যমে ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্রে হামলা শুরু করেছিল। এর জেরে ট্রাম্প ট্রুথ সোশ্যালে প্রথমে ঘোষণা করেন মার্কিন বিমান হামলার কথা, পরে হোয়াইট হাউস থেকে সরাসরি দেশের উদ্দেশে ভাষণে তিনি বলেন, ‘ইরানের মূল পারমাণবিক কেন্দ্রগুলি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এখন ইরানের সামনে দু’টি পথ- শান্তি অথবা বিপর্যয়।’

এদিকে, নেতানিয়াহু তাঁর বক্তব্যে ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘অভিনন্দন, প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার যথাযথ শক্তি দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে আঘাত হেনে আপনি ইতিহাস বদলেছেন। অপারেশন রাইজিং লায়নে ইজরায়েল অসাধারণ কাজ করেছে, কিন্তু আজ রাতের হামলায় আমেরিকা যা করেছে, তা পৃথিবীর আর কোনও দেশ করতে পারত না।’

তিনি আরও বলেন, এ’ই পদক্ষেপ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসনব্যবস্থাকে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র থেকে বিরত রেখেছেন।’

ইজরায়েলি নাগরিকদের উদ্দেশে আলাদা এক ভাষণে নেতানিয়াহু বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হবে। আজ সেই প্রতিশ্রুতি পূরণ হয়েছে।’

এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে ছ’টি বাঙ্কার-বাস্টার বোমা এবং নাতানজ ও ইসফাহানে ৩০টি টমাহক মিসাইল ছোড়া হয়েছে। তিনি বলেন, ‘এই হামলা ছিল একটি বিস্ময়কর সামরিক সাফল্য। এখন ইরানকে এই যুদ্ধ শেষ করতে হবে।’

‘এখনই শান্তির সময়! আমাদের বীর যোদ্ধাদের অভিনন্দন। এমন কিছু বিশ্বে আর কেউ করতে পারত না’, বলেন ট্রাম্প।

আমেরিকার মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইজরায়েল দাবি করেছে, ইরান ৪৫০টি ক্ষেপণাস্ত্র ও ১,০০০ ড্রোন ছুঁড়েছে, যাতে ইজরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

তবে আমেরিকার এই হামলায় চুপ থাকেনি ইরান। তারা জানিয়েছে এই হামলার পরিপ্রেক্ষিতে এরপর সমস্ত আমেরিকাবাসী এখন ইরানের নিশানায়।


```