Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

৪ বছর পর দেশে ফিরছেন নওয়াজ, ইমরানের রাজনীতির পিচে ঘূর্ণি

নওয়াজ আর দেশে ফিরে জেলের ভাত খাওয়ার ঝুঁকি নেননি। লন্ডনে এবং আরব বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ে আরামেই কাটিয়েছেন। পরিস্থিতি অনুকূল হতে দেশে ফিরছেন আগামীকাল শনিবার। 

৪ বছর পর দেশে ফিরছেন নওয়াজ, ইমরানের রাজনীতির পিচে ঘূর্ণি

শেষ আপডেট: 20 October 2023 16:54

দ্য ওয়াল ব্যুরো: কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে চার বছর আগে দেশ ছেড়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার অনুমতি দিয়েছিল আদালত, যা পাকিস্তানে খুবই চেনা ঘটনা। নওয়াজ আর দেশে ফিরে জেলের ভাত খাওয়ার ঝুঁকি নেননি। লন্ডনে এবং আরব বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ে আরামেই কাটিয়েছেন। পরিস্থিতি অনুকূল হতে দেশে ফিরছেন আগামীকাল শনিবার। 

নওয়াজের দেশে ফেরার জল্পনা ছিলই। তাঁর নিজের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হন তাঁর ভাই শেহবাজ শরিফ। তিনি প্রায়ই লন্ডন ছুটতেন দাদার সঙ্গে পরামর্শ করতে। পাকিস্তানের রাজনৈতিক  মহলের খবর, জাতীয় সংসদ নির্বাচনে পিএমএল (এন) নওয়াজকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরে লড়াই করবে। ভাইয়ের সঙ্গে দাদার এমনই বোঝাপড়া হয়েছে। তাতে অবশ্য পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে বোঝাপড়া ভেঙে যাবে। পিপিপি ইতিমধ্যে প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র বিলাবলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছে। বিলাবল পার্টিরও প্রধান। ফলে নওয়াজ-বিলাবল লড়াই অবশ্যম্ভাবী।

এই দুই সম্ভাবনার পাশাপাশি জেল বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তা আরও বাড়ছে। ইমরান এখন দুর্নীতির মামলায় জেলবন্দি। তাঁকে কারাগারে রেখে ভোট করিয়ে নিতে পারে পাকিস্তানের বর্তমান অন্তবর্তী সরকার। কারণ, ইমরানের বিরুদ্ধে সেনা আইনে দেশদ্রোহিতার মামলা রুজু করে রেখেছে সেনাবাহিনী। ইমরানের উস্কানিতেই তাঁর সমর্থকেরা সেনা ছাউনিতে ভাঙচুর, অফিসার, জওয়ানদের কোয়াটার্সে হামলা চালায় বলে অভিযোগ দায়ের করেছে সেনা। ফলে ইমরানের পক্ষে কারাগার থেকে বেরিয়ে ভোটে লড়াই করা সম্ভব হবে কি না তা অনিশ্চিত। তাছাড়া, তাঁর ভোটে প্রার্থী হওয়ার উপর নিষেধাজ্ঞা বলবৎ করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরিণতি নিয়েও ঘোর সংশয় আছে। ইমরানের দল ছত্রভঙ্গ হয়ে যাওয়ায় মামলা নিয়ে অগ্রগতি থমকে আছে। 

আশ্চর্যের হল ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় তোষাখানার জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রির অভিযোগে চার্জশিট দায়ের করেছে পাকিস্তান অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। সেই মামলায় সাজা ভোগ করছেন তিনি। সেই তোষাখানা নিয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল নওয়াজের বিরুদ্ধেও। ইসলামাবাদের আদালত শুক্রবার তাতে নিষেধাজ্ঞা জারি করে বলেছে নওয়াজকে আপাতত গ্রেফতার করা যাবে না। আরও অন্তত তিনটি দুর্নীতির মামলায় আদালত তাঁকে জামিন দিয়েছে। তারপরই পাকিস্তানের বিমানের টিকিট কেটেছেন নওয়াজ। 

শনিবার তাঁর বিমান ইসলামাবাদের অবতরণের পর তিনি বিমানবন্দরের লাউঞ্জে এসে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অন্য একটি বিমান ধরবেন। ভাড়া করা সেই বিমানে লাহোরে এসে সভা করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মাস কয়েক আগেও যে লাহোর ইমরান সমর্থকদের দখলে ছিল শুক্রবার থেকে তা চলে গিয়েছে নওয়াজের অনুগামীদের দখলে। তাঁর বিরুদ্ধে থাকা কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির মামলা এখন বিশ বাঁও জলে। আর ফের প্রধানমন্ত্রী হতে পারলে আইন করে মামলাগুলি বাতিল করে দেওয়া অসম্ভব নয়। সেটাই পাকিস্তানের শাসকদের বহু ব্যবহৃত কৌশল।


```