Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

জেলে রহস্য মৃত্যু পুতিনের তীব্র সমালোচক বিরোধী নেতা নাভালনির

রাশিয়ার জনপ্রিয় বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি মারা গিয়েছেন। রুশ সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, শুক্রবার জেলবন্দি এই নেতা মারা যান। 

জেলে রহস্য মৃত্যু পুতিনের তীব্র সমালোচক বিরোধী নেতা নাভালনির

শেষ আপডেট: 16 February 2024 18:04

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার জনপ্রিয় বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি মারা গিয়েছেন। রুশ সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, শুক্রবার জেলবন্দি এই নেতা মারা যান। 

জেল কর্তৃপক্ষ জানিয়েছে, নাভালনি সকালে হাঁটাহাঁটির সময় অসুস্থ হয়ে পড়েন। কিছু সময় পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দেহের ময়না তদন্ত করা হবে। 

রাশিয়ায় পুতিন বিরোধীদের গুম খুন, অপহরণ, জেলখানায় বিষ প্রয়োগ করে খুনের অভিযোগ ঘিরে বারে বারেই তপ্ত হয়েছে ঘরোয়া রাজনীতি। এমনকী বিদেশের মাটিতেও বিরোধীদের পিছু নেওয়ার অভিযোগ আছে পুতিনের বিরুদ্ধে। নাভালনির মৃত্যুর খবরে হত্যার অভিযোগ তাই জোরালো হচ্ছে। 

রাশিয়ার এই বিরোধী নেতা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক হিসাবে গোটা বিশ্বে পরিচিত। পুতিনের বিরুদ্ধে দুর্নীতি, অপশাসনের অভিযোগে বারে বারে পথে নামেন তিনি। ফিউচার অফ রাশিয়া নামে একটি দলের প্রতিষ্ঠাতা সভাপতি নাভালনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে রাজনীতিতে আসেন। 

পুতিনের প্রশাসনও পাল্টা পদক্ষেপ করে তাঁর বিরুদ্ধে। একাধিক মামলায় মোট ১৯ বছরের জেল হয় এই নেতার। 

রুশ রাজনীতির বিশেষজ্ঞদের মতে,  নাভালনির মতো সাহসী নেতা বিরোধী শিবিরে বিরল ছিল। আগামী ৭-৮ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে জেলবন্দি নেতার অস্বাভাবিক মৃত্যু ঘিরে জল্পনা শুরু হয়েছে।


```