Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফের ভূমিকম্প মায়ানমারে, কেঁপে উঠল পাকিস্তানের মাটিও

শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের পরও দমেনি বিপর্যয়। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮:৫৭ মিনিটে (IST) আবারও কেঁপে উঠল মায়ানমার।

ফের ভূমিকম্প মায়ানমারে, কেঁপে উঠল পাকিস্তানের মাটিও

ফের ভূমিকম্প মায়ানমারে

শেষ আপডেট: 2 April 2025 08:44

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের পরও দমেনি বিপর্যয়। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৮:৫৭ মিনিটে (IST) আবারও কেঁপে উঠল মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্প ইতিমধ্যেই মায়ানমারকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। 

মান্দালয় অঞ্চলে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে। সেই কম্পনের প্রভাব লেগেছে থাইল্যান্ডেও। বহুতল ভেঙে পড়েছে, প্রাণহানি হয়েছে কয়েক হাজার মানুষের। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। শুধু মায়ানমার-থাইল্যান্ড নয়, মঙ্গলবার ভোর ২:৫৮ মিনিটে (IST) ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তানেও। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCS) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩ রিখটার স্কেলে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসঙ্গে মায়ানমার, থাইল্যান্ড ও পাকিস্তানে ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। 

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আফটারশক হতে পারে, যা আরও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। মায়ানমারে ৭.৭ মাত্রার কম্পনে ২ হাজারের বেশি মৃত্যু হয়েছে। মঙ্গলবার ফের কম্পন অনুভূত হয়েছে, বাড়ছে আতঙ্ক, ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েই যাচ্ছে। 


```