Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানেই রয়েছে হাফিজ সইদ, ৭৮ বছরের সাজা খাটছেন মুম্বই হামলার মাস্টারমাইন্ড

রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের জেলে সাজা কাটছেন হাফিজ সইদ। ৭৮ বছরের সাজা দেওয়া হয়েছে তাঁকে।

পাকিস্তানেই রয়েছে হাফিজ সইদ, ৭৮ বছরের সাজা খাটছেন মুম্বই হামলার মাস্টারমাইন্ড

শেষ আপডেট: 10 January 2024 14:55

দ্য ওয়াল ব্যুরো: মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদকে হাতে পেতে আবেদন জানিয়েছে ভারত। পাকিস্তানের তরফে সেই নিয়ে কোনও সাড়া মেলেনি। আর এরই মাঝে জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজকে নিয়ে সামনে এসেছে নয়া তথ্য। রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের জেলে সাজা কাটছেন হাফিজ সইদ। ৭৮ বছরের সাজা দেওয়া হয়েছে তাঁকে।

২০০৮ সালে হাফিজ সইদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসাবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। বহু বছর ধরে হাফিজ সইদকে খুঁজছে ভারতের গোয়েন্দারা। কোথাও তাঁর হদিশ পাওয়া যাচ্ছিল না। যদিও পরে জানা গিয়েছিল, পড়শি দেশ পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। কিন্তু পাকিস্তান তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার আবেদন ফিরিয়ে দেয়। সাতটি সন্ত্রাসমূলক হামলায় আর্থিক মদত দেওয়ার অভিযোগেই দোষী সাব্যস্ত হয়ে হাফিজ পাকিস্তানে জেল ঘাটছেন বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। 

মুম্বই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাতে রয়েছে লস্কর–ই–তৈবার প্রতিষ্ঠাতা। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। শোনা যাচ্ছিল, পাকিস্তানে রাজনৈতিক দল গড়ে দেশের সাধারণ নির্বাচনেও অংশ নিতে পারে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে জেলে বন্দি দশায় রয়েছেন হাফিজ সইদ। সন্ত্রাসমূলক ৭টি মামলায় আর্থিক মদত দেওয়ার অভিযোগেই ৭৮ বছরের সাজা দেওয়া হয়েছে তাঁকে। 

২০২৩ সালের ডিসেম্বর মাসে হাফিজকে হাতে পেতে ফের পাকিস্তান সরকারের কাছে আবেদন জানায় ভারত। এখনও পর্যন্ত সেই নিয়ে কোনও সদুত্তর মেলেনি ইসলামাবাদের তরফে। পাকিস্তানের দাবি ছিল, হাফিজ সইদকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা রয়েছে। তাছাড়া ভারতের সঙ্গে বন্দি প্রত্যার্পণের কোনও চুক্তিও করা হয়নি।

অন্যদিকে, গত মাসেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের তালিকায় কিছু সংশোধন এনেছে। যেখানে দেখা যায় যে, লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা তথা হাফিজের ডেপুটি হাফিজ আব্দুল সালাম ভুট্টাভি মারা গিয়েছেন। হাফিজের মতো ভুট্টাভির  উপরও নিষেধাজ্ঞা জারি করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। ২০০৮ সালে মুম্বইয়ে হামলা চালানোর জঙ্গিদের তিনিই পাকিস্তানে প্রশিক্ষণ দিয়েছিলেন বলে জানা যায়। 


```